রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে
যে শুধু সমৃদ্ধ করে তুলেছেন তা নয়, এটিকে তিনি নতুনভাবে সৃষ্টি করে সহস্র বছরের পরমায়ু
দান করেছেন। রবীন্দ্রনাথের প্রগাঢ় অনুভূতি নিখিলের সর্বত্র পরিব্যাপ্ত। তার কৈশোর ও
যৌবনের চিন্তাচেতনা, ধ্যানধারণা, যৌবনের বিশ্বাসের সাথে শেষ জীবনের উপলব্ধির অনেক ক্ষেত্রে
যে অমিল সৃষ্টি হয়েছিল, ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে তার পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে।
| সভ্যতার সংকট – রবীন্দ্রনাথ ঠাকুর |

