সংস্কৃতি কথা প্রবন্ধ – মোতাহের হোসেন চৌধুরী

 সংস্কৃতি কথা – মোতাহের হোসেন চৌধুরী

ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত, মার্জিত লোকের ধর্ম।
কালচার মানে উন্নততর জীবন সম্বন্ধে চেতন—সৌন্দর্য, আনন্দ ও প্রেম সম্বন্ধে
অবহিতি। সাধারণ লোকেরা ধর্মের মারফতেই তা পেয়ে থাকে। তাই তাদের ধর্ম থেকে
বঞ্চিত করা আর কালচার থেকে বঞ্চিত করা এক কথা।

Read more

রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধ – কাজী নজরুল ইসলাম

রাজবন্দীর জবানবন্দি

কাজী নজরুল ইসলাম

আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী! তাই আমি রাজকারাগারে বন্দি এবং রাজদ্বারে অভিযুক্ত।

একধারে রাজার মুকুট; আরধারে ধূমকেতুর শিখা। একজন রাজা, হাতে রাজদণ্ড;
আরজন সত্য, হাতে ন্যায়দণ্ড। রাজার পক্ষে রাজার নিযুক্ত রাজবেতনভোগী,
রাজকর্মচারী। আমার পক্ষে – সকল রাজার রাজা, সকল বিচারকের বিচারক, আদি
অনন্তকাল ধরে সত্য – জাগ্রত ভগবান।

Read more

বাংলার জাগরণ (প্রবন্ধ) – কাজী আবদুল ওদুদ

বাংলার জাগরণ-কাজী আবদুল ওদুদ


আমাদের দেশের অনেক শিক্ষিত ব্যক্তির ধারণা এই যে বাংলার জাগরণ পাশ্চাত্য প্রভাবের ফল। কথাটা মিথ্যা নয়। কিন্তু পুরোপুরি সত্যও যে নয় সে–দিকটা ভেবে দেখবার আছে। যারা এই জাগরণের নেতা তারা কি উদ্দেশ্য–আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে কর্মক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, ও এই জাগরণের ফলে দেশের যা লাভ হয়েছে তার স্বরূপ কি, এই সমস্ত চিন্তা করলে হয়ত আমাদের কথা ভিত্তিশূন্য মনে হবে না। 

Read more

যৌবনে দাও রাজটিকা (প্রবন্ধ) – প্রমথ চৌধুরী

যৌবনে দাও রাজটিকা

গতমাসের সবুজপত্রে শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত যৌবনকে রাজটিকা দেবার
প্রস্তাব করেছেন। আমার কোনো টীকাকার বন্ধ এই প্রস্তাবের বক্ষ্যমাণরূপ
ব্যাখ্যা করেছেন–

যৌবনকে টিকা দেওয়া অবশ্যকর্তব্য, তাহাকে বসন্তের হস্ত হইতে রক্ষা করিবার
জন্য। এস্থলে রাজটিকা অর্থ রাজা অর্থাৎ যৌবনের শাসনকর্তাকর্তৃক তাহার
উপকারার্থে দত্ত যে টিকা, সেই টিকা। উক্তপদ তৃতীয়াতৎপুরুষ সমাসে সিদ্ধ
হইয়াছে।

Read more

সভ্যতার সংকট – রবীন্দ্রনাথ ঠাকুর । সভ্যতার সংকট প্রবন্ধ

 আজ আমার বয়স
আশি বৎসর পূর্ণ হল, আমার জীবনক্ষেত্রের বিস্তীর্ণতা আজ আমার সম্মুখে
প্রসারিত। পূর্বতম দিগন্তে যে জীবন আরম্ভ হয়েছিল তার দৃশ্য অপর প্রান্ত
থেকে নিঃসক্ত দৃষ্টিতে দেখতে পাচ্ছি এবং অনুভব করতে পারছি যে, আমার জীবনের
এবং সমস্ত দেশের মনোবৃত্তির পরিণতি দ্বিখণ্ডিত হয়ে গেছে, সেই বিচ্ছিন্নতার
মধ্যে গভীর দুঃখের কারণ আছে। 

Read more

তৈল প্রবন্ধ হরপ্রসাদ শাস্ত্রী

 তৈল (প্রবন্ধ) – হরপ্রসাদ শাস্ত্রী

তৈল
যে কি পদার্থ, তাহা সংস্কৃত কবিরা কতক বুঝিয়াছিলেন। তাঁহাদের মতে, তৈলের
অপর নাম স্নেহ। বাস্তবিকও স্নেহ ও তৈল একই পদার্থ। আমি তোমায় স্নেহ করি,
তুমি আমায় স্নেহ কর অর্থাৎ আমরা পরস্পরকে তৈল দিয়া থাকি। স্নেহ কি? যাহা
স্নিগ্ধ বা ঠাণ্ডা করে, তাহার নাম স্নেহ। তৈলের ন্যায় ঠাণ্ডা করিতে আর কিসে
পারে? 

Read more

বাঙ্গালা ভাষা । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । বাঙ্গালা ভাষা প্রবন্ধ

 

প্রায় সকল দেশেই লিখিত ভাষা এবং কথিত ভাষায় অনেক প্রভেদ। যে সকল
বাঙ্গালী ইংরেজী সাহিত্যে পারদর্শী, তাঁহারা একজন লণ্ডনী কক্‌নী বা একজন
কৃষকের কথা সহজে বুঝিতে পারেন না, এবং এতদ্দেশে অনেক দিন বাস করিয়া
বাঙ্গালীর সহিত কথাবার্ত্তা কহিতে কহিতে যে ইংরেজেরা বাঙ্গালা শিখিয়াছেন,
তাঁহারা প্রায় একখানিও বাঙ্গালাগ্রন্থ বুঝিতে পারেন না। প্রাচীন ভারতেও
সংস্কৃতে ও প্রাকৃতে, আদৌ বোধ হয়, এইরূপ প্রভেদ ছিল, এবং সেই প্রভেদ হইতে
আধুনিক ভারতবর্ষীয় ভাষাসকলের উৎপত্তি। 

Read more