শেষ সন্ধ্যা
আসিফ করিম শিমুল
রহমত মিয়া চোখ মেলে তাকায়। হাসপাতালের জানালা দিয়ে শেষ বিকেলের আলো এসে পড়ে মুখে। পাশের টুলে বসে আছে তার মেয়ে, মরিয়ম।
বাংলার সবকিছু
শেষ সন্ধ্যা
আসিফ করিম শিমুল
রহমত মিয়া চোখ মেলে তাকায়। হাসপাতালের জানালা দিয়ে শেষ বিকেলের আলো এসে পড়ে মুখে। পাশের টুলে বসে আছে তার মেয়ে, মরিয়ম।
কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার এবং সাংবাদিক যার সাহসী ও বিদ্রোহী মনোভাব তাঁর সাহিত্যকর্মে গভীরভাবে প্রতিফলিত হয়েছে। নজরুলের লেখার মূল শক্তি ছিলো দেশের প্রতি অপরিসীম ভালোবাসা, সাম্রাজ্যবাদবিরোধিতা এবং নিপীড়িত জনগণের অধিকার আদায়ের তীব্র আকাঙ্ক্ষা। তাঁর রচনায় মানবতা, সাম্য, বিদ্রোহ ও দেশপ্রেমের গভীর ছাপ লক্ষণীয়। নজরুলের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো শোষণ-বিরোধী মনোভাব এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য অবিরাম আহ্বান। এই আহ্বান তাঁর কবিতা, প্রবন্ধ, গান এবং অন্যান্য রচনায় বারবার ফুটে উঠেছে। নজরুলের দেশপ্রেমের অন্যতম প্রতিচ্ছবি হলো তাঁর বিখ্যাত প্রবন্ধ ‘রাজবন্দীর জবানবন্দি’। এটি মূলত ১৯২৩ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে লেখা। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা এবং জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে রচিত এই প্রবন্ধ নজরুলের সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
২৪ জানুয়ারি, ২০১৯ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সুপারিশপত্র হাতে পেলাম। আমাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ‘বালিয়াকান্দি ডিগ্রি কলেজে’ নিয়োগ সুপারিশ করা হয়েছে। নিয়োগ সুপারিশ হাতে পেয়ে জীবনে দ্বিতীয়বারের মতো স্বস্তির নিশ্বাসস ফেললাম।
বিভূতিভূষণের ‘আহ্বান’ গল্পে অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ
আসিফ করিম শিমুল
বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র বিভূূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি ১৮৯৪ সালের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। অত্যন্ত দারিদ্র্যতার মধ্যে তিনি বাল্য ও কৈশরকাল অতিবাহিত করেছেন। ব্যক্তিজীবনের দারিদ্র্যতার প্রভাব তাঁর সাহিত্যকর্মেও প্রতিফলিত হয়েছে। বিশেষকরে দারিদ্র্য-পীড়িত গ্রাম্য জনপদের চিত্র তাঁর সাহিত্যে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। শুধু দারিদ্র্যতা নয়, সমসাময়িক সামাজিক সম্পর্ক, গ্রামীণ কুসংস্কার, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের আর্থিক অবস্থান সবকিছু চমৎকার ভাষা মাধুর্যে তিনি ফুটিয়ে তুলেছেন। বিভূতিভূষণের গল্প ও উপন্যাসের মূল উপজীব্য দারিদ্র্য-পীড়িত গ্রামের মানুষের সহজসরল জীবনধারার প্রতিফলন। তবে এর পাশাপাশি লেখকের অন্য যে দর্শন বারবার দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার মনোভাব।