সাহিত্যে খেলা প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

সাহিত্যে
খেলা

প্রমথ
চৌধুরী

জ্ঞানমূলক
প্রশ্নোত্তর

প্রশ্ন–১. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?

উত্তর: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।

প্রশ্ন–২. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

উত্তর: প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল‘।

প্রশ্ন–৩. প্রমথ চৌধুরী কোথা থেকে বার–এট ল সম্পন্ন করেন?

উত্তর: প্রমথ চৌধুরী ইংল্যান্ড থেকে বার–এট ল সম্পন্ন করেন।

 

সাহিত্যে খেলা

প্রশ্ন–৪. ‘সবুজপত্র‘ কবে প্রকাশিত হয়?

উত্তর: ‘সবুজপত্র‘ ১৯১৪ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন–৫. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?

উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ‘সবুজপত্র‘।

প্রশ্ন–৬. ‘সনেট পঞ্চাশৎ‘ কার লেখা কাব্যগ্রন্থ?

উত্তর: ‘সনেট পঞ্চাশৎ‘ প্রমথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ।.

প্রশ্ন–৭. প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: প্রমথ চৌধুরী ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন–৮. প্রমথ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তর: প্রমথ চৌধুরী ১৯৪৬ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন–৯. ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কী?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম রোদ্যাঁ।

প্রশ্ন–১০. ভাস্কর রোদ্যাঁ কোন দেশের নাগরিক?

উত্তর: ভাস্কর রোদ্যাঁ ফরাসি নাগরিক।

প্রশ্ন–১১. পৃথিবীর শিল্পী মাত্রেই কীসের খেলা খেলে থাকেন?

উত্তর: পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন।

প্রশ্ন–১২. মর্ত্যবাসীদের পক্ষে বিশেষ নিন্দনীয় কী?

উত্তর: রসাতলে গমন করা মর্ত্যবাসীদের পক্ষে বিশেষ নিন্দনীয়।

প্রশ্ন–১৩. ‘রসাতলে গমন‘ বলতে কী বোঝায়?

উত্তর: ‘রসাতলে গমন‘ বলতে বোঝায় অধঃপাতে যাওয়া।

প্রশ্ন–১৪. কষ্টকর হলেও আমাদের পক্ষে কাদের পথ অনুসরণ করা কর্তব্য?

উত্তর: কষ্টকর হলেও আমাদের পক্ষে মহাজনদের পথ অনুসরণ করা কর্তব্য।

প্রশ্ন–১৫. কাদের শিল্পরাজ্যে খেলা করার অধিকার সমান?

উত্তর: শিল্পরাজ্যে খেলা করার অধিকার বড়ো–ছোটো সকলের সমান।

প্রশ্ন–১৬. এ পৃথিবীতে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই কোথায়?

উত্তর: এ পৃথিবীতে ব্রাহ্মণ-শূদ্রের প্রভেদ নেই খেলার ময়দানে।

প্রশ্ন–১৭. লেখকেরা দশের কাছে কীসের প্রত্যাশা রাখেন?

উত্তর: লেখকেরা দশের কাছে হাততালির প্রত্যাশা রাখেন।

প্রশ্ন–১৮. প্রমথ চৌধুরীর মতে কারা বাহবা না পেলে মনঃক্ষুণ্ণ হন?

উত্তর: প্রমথ চৌধুরীর মতে, লেখকেরা বাহবা না পেলে মনঃক্ষুণ্ণ হন।

প্রশ্ন–১৯. কবিমনের নিত্যনৈমিত্তিক কর্ম কী?

উত্তর: কবিমনের নিত্যনৈমিত্তিক কর্ম বিশ্বমানবের মনের সঙ্গে নিত্যনূতন সম্বন্ধ পাতানো।

প্রশ্ন–২০. মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ কোনটি?

উত্তর: মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ।

প্রশ্ন–২১. ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধ মতে, জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কোনটি?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধ মতে, জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম হলো খেলা।

প্রশ্ন–২২. কবির সৃষ্টি কীসের অনুরূপ?

উত্তর: কবির সৃষ্টি বিশ্ব সৃষ্টির অনুরূপ।

প্রশ্ন–২৩. সাহিত্যের উদ্দেশ্য কী?

উত্তর: সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া।

প্রশ্ন–২৪. সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কখন?

উত্তর: সমাজের মনোরঞ্জন করতে–গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে।

প্রশ্ন–২৫. সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় কী পেয়ে?

উত্তর: সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় খেলনা পেয়ে।

প্রশ্ন–২৬. শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত কোন লেখকের পক্ষে?

উত্তর: শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সংগত বৈশ্য লেখকের পক্ষে।

প্রশ্ন–২৭. কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত?

উত্তর: কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত।

প্রশ্ন–২৮. শাস্ত্রমতে কাব্যরস কেমন?

উত্তর: শাস্ত্রমতে কাব্যরস অমৃত।

প্রশ্ন–২৯. শিক্ষার উদ্দেশ্য কী?

উত্তর: শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে বিশ্বের খবর জানানো।

প্রশ্ন–৩০. ‘রামায়ণ‘ কে রচনা করেছেন?

উত্তর: ‘রামায়ণ‘ বাল্মীকি রচনা করেছেন।

প্রশ্ন–৩১. আনন্দের ধর্ম কী?

উত্তর: আনন্দের ধর্ম হলো– এটি সংক্রামক।

প্রশ্ন–৩২. প্রমথ চৌধুরীর মতে, কারা একালে সাহিত্যের ভার নিয়েছেন?

উত্তর: প্রমথ চৌধুরীর মতে, স্কুলমাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন।

প্রশ্ন–৩৩. সাহিত্য কীসের ভার নেয় না?

উত্তর: সাহিত্য শিক্ষার ভার নেয় না।

প্রশ্ন–৩৪. ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে লেখক কোনটিকে গুরুর হাতের বেত নয় বলে উল্লেখ করেছেন?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে লেখক সাহিত্যকে গুরুর হাতের বেত নয় বলে উল্লেখ করেছেন।

প্রশ্ন–৩৫. ফরাসি ভাস্কর রোদ্যাঁর পূর্ণ নাম কী?

উত্তর: ফরাসি ভাস্কর রোদ্যাঁর পূর্ণ নাম হলো ফ্যাঁসোয়া অগুস্ত রোদ্যাঁ।

প্রশ্ন–৩৬. রোদ্যাঁর একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম উল্লেখ করো।

উত্তর: রোদ্যাঁর একটি শ্রেষ্ঠ ভাস্কর্যের নাম ‘নরকের দুয়ার‘।

প্রশ্ন–৩৭. ভিক্টর হুগোর প্রতিকৃতি নির্মাণ করেছেন কে?

উত্তর: ভিক্টর হুগোর প্রতিকৃতি নির্মাণ করেছেন ফরাসি ভাস্কর রোদ্যাঁ।

প্রশ্ন–৩৮. শিব কে?

উত্তর: শিব হলো হিন্দুধর্মে মঙ্গলকারী দেবতার নাম।

প্রশ্ন–৩৯. ‘কলারাজ্য‘ অর্থ কী?

উত্তর: ‘কলারাজ্য‘ অর্থ শিল্পকলার পরিমণ্ডল।

প্রশ্ন–৪০, ‘স্বগতোক্তি‘ শব্দটির অর্থ কী?

উত্তর: ‘স্বগতোক্তি‘ অর্থ আপন মনে নিজে নিজে কথা বলা।

প্রশ্ন–৪১. ‘মনোরঞ্জন‘ মানে কী?

উত্তর: ‘মনোরঞ্জন‘ মানে মনের সন্তোষ সাধন।

প্রশ্ন–৪২. শূদ্র কী?

উত্তর: শূদ্র হলো প্রাচীন আর্যসমাজের চতুর্থ বর্ণের নিম্নতম শ্রেণি বা বর্ণ।

প্রশ্ন–৪৩. ‘গলাধঃকরণ‘ শব্দের অর্থ কী?

উত্তর: ‘গলাধঃকরণ‘ শব্দের অর্থ ভক্ষণ বা পান করা।

প্রশ্ন–৪৪. প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি কে?

উত্তর: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি হলেন বাল্মীকি।

প্রশ্ন–৪৫. বাল্মীকির আসল নাম কী ছিল?

উত্তর: বাল্মীকির আসল নাম ছিল রত্নাকর।

প্রশ্ন–৪৬. যৌবনে রত্নাকরের পেশা কী ছিল?

উত্তর: যৌবনে রত্নাকরের পেশা ছিল দস্যুতা।

প্রশ্ন–৪৭. ‘কুশীলব‘ শব্দের অর্থ কী?

উত্তর: ‘কুশীলব‘ শব্দের অর্থ অভিনেতা।

প্রশ্ন–৪৮. পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে
গায়ক
–গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে কী বলে?

উত্তর: পাঁচালী কীর্তন ইত্যাদির আসরে গায়ক–গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে পেলা বলে।

প্রশ্ন–৪৯. ‘যোগবশিষ্ঠ রামায়ণ‘-এর রচয়িতা কে?

উত্তর: ‘যোগবশিষ্ঠ রামায়ণ‘-এর রচয়িতা বশিষ্ঠ মুনি।

প্রশ্ন–৫০. যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি কার প্রতি উপদেশ দিয়েছেন?

উত্তর: যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি রামচন্দ্রের প্রতি উপদেশ দিয়েছেন।

প্রশ্ন–৫১. টীকাভাষ্য কী?

উত্তর: টীকাভাষ্য হলো মন্তব্যসহ ব্যাখ্যা ও মন্তব্য।

প্রশ্ন–৫২. ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি সর্বপ্রথম ‘সবুজপত্র‘ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন–৫৩. কত বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি ‘সবুজপত্র‘ পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ১৩২২ বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি ‘সবুজপত্র‘ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন–৫৪. ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধটি ‘প্রবন্ধসংগ্রহ‘ বইয়ে সংকলিত হয়।

প্রশ্ন–৫৫. ‘প্রবন্ধসংগ্রহ‘ বইটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর: ‘প্রবন্ধসংগ্রহ‘ বইটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন–৫৬. সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়?

উত্তর: ‘সাহিত্যে খেলা‘ প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে।

প্রশ্ন–৫৭. সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?

উত্তর: সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা চলে।

প্রশ্ন–৫৮. সাহিত্যের একমাত্র উদ্দেশ্য কী?

উত্তর: সাহিত্যের একমাত্র উদ্দেশ্য আনন্দ দান করা।

 

Leave a Comment