আত্মজা ও একটি করবী গাছ (গল্প) – হাসান আজিজুল হক

 আত্মজা ও একটি করবী গাছ (গল্প)

হাসান আজিজুল হক

এখন নির্দয় শীতকাল, ঠাণ্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায় একবার পিঠ দেখায়। ওদিকে বড় গঞ্জের রাস্তার মোড়ে রাহাত খানের বাড়ির টিনের চাল হিম ঝক ঝক করে। একসময় কানুর মায়ের কুঁড়েঘরের পৈঠায় সামনের পা তুলে দিয়ে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ তখন স্কুলের খোয়ার রাস্তার দুপাশের বনবাদাড় আর ভাঙা বাড়ির ইটের স্তূপ থেকে হু–উ–উ চিৎকার ওঠে। ঈশেন কোণ থেকে ধর ধর লে লে শব্দ আসে, অন্ধকারে—ভূত অন্ধকার কেঁপে কেঁপে ওঠে, চাঁদের আলো আবার ঝিলিক দেয় টিনের চালে। গঞ্জের রাস্তার ওপর উঠে আসে ডাকু শিয়ালটা মুখে মুরগি নিয়ে। ডানা ঝামরে মুমূর্ষু মুরগি ছায়া ফেলে পথে, নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও, চাঁদের দিকে মুখ তুলে চায় সে, রাস্তা পেরোয় ভেবেচিন্তে, তারপর স্কুলের রাস্তার বাদাড়ে ঢোকে। হাতে লাঠি চাঁদমণির বাড়ির লোক ঠ্যাঙাড়ের দলের মতো হল্লা করে রাস্তায় পড়ে, কোনদিকি গেল শালার শিয়েল, কোনদিকি ক দিনি।

Read more

নয়নচারা (গল্প) – সৈয়দ ওয়ালীউল্যাহ

 নয়নচারা (গল্প)

সৈয়দ ওয়ালীউল্যাহ

ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে। কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে, তখন মনে হয় ওটা সত্যিই ময়ূরাক্ষী : রাতের নিস্তব্ধতায় তার কালো স্রোত কল–কল করে, দূরে আঁধারে ঢাকা তীররেখা নজরে পড়ে একটু–একটু, মধ্যজলে ভাসন্ত জেলেডিঙিগুলোর বিন্দু–বিন্দু লালচে আলো ঘন আঁধারেও সর্বংসহা আশার মতো মৃদু–মৃদু জ্বলে। 

Read more

প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় । প্রাগৈতিহাসিক গল্প

 প্রাগৈতিহাসিক 

মানিক বন্দ্যোপাধ্যায়

সমস্ত
বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ
সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে-দল ধরা পড়িয়া যায়। এগারজনের মধ্যে
কেবল ভিখুই কাঁধে একটা বর্শার খোঁচা খাইয়া পলাইতে পারিয়াছিল। রাতারাতি দশ মাইল
দূরের মাথা-ভাঙা পুলটার নিচে পেঁৗছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া শরবনের
মধ্যে দিনের বেলাটা লুকাইয়া ছিল। রাত্রে আরো ন ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেহলাদ
বাগ্দীর বাড়ি চিতলপুরে। 

Read more

হুজুর কেবলা । আবুল মুনসুর আহমেদ । হুজুর কেবলা গল্প

এমদাদ তার সবগুলি বিলাতি ফিনফিনে ধুতি,সিল্কের জামা পোড়াইয়া ফেলিল; ফ্লেক্সের ব্রাউন রঙের পাম্প সুগুলি বাবুর্চিখানার বঁটি দিয়া কোপাইয়া ইলশা-কাটা করিল। চশমা ও রিস্টওয়াচ মাটিতে আছড়াইয়া ভাঙ্গিয়া ফেলিল; ক্ষুর স্ট্রপ,শেভিংস্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাঁটিয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল;বিলাসিতার মস্তকে কঠোর পদাঘাত করিয়া পাথর-বসানো সোনার আংটিটা এক অন্ধ ভিক্ষুককে দান করিয়া এবং টুথক্রিম ও টুথব্রাস পায়খানার টবের মধ্যে ফেলিয়া দিয়া দাঁত ঘষিতে লাগিল।

Read more

একরাত্রি – রবীন্দ্রনাথ ঠাকুর । একরাত্রি গল্প । একরাত্রি ছোটগল্প । Ekratri

 একরাত্রি

রবীন্দ্রনাথ ঠাকুর

 

সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়াছি, বউ–বউ খেলিয়াছি। তাহাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করিতেন এবং আমাদের দুইজনকে একত্র করিয়া  আপনা–আপনি বলাবলি করিতেন,’আহা দুটিতে বেশ মানায়।‘

Read more

পুঁই মাচা । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । সম্পূর্ণ গল্প । Pui Macha

পুঁই মাচা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়



সহায়হরি চাটুজ্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন—একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও ততা, তারক খুড়ো গাছ কেটেছে, একটু ভাল রস আনি।



স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুরিয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না।

Read more

সভ্যতার সংকট প্রবন্ধে প্রাবন্ধিকের মর্মবেদনার কারণ ব্যাখ্যা কর

ভূমিকা : রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষপ্রান্তে
ভারত রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন । বিশেষ করে ক্ষুধা ও
দারিদ্র্যের মতো সাধারণ সমস্যার ভারে ভারতকে জর্জরিত হতে দেখে এবং হিন্দু-মুসলিমের
মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘর্ষ, তাতে রাজনৈতিক দলগুলোর বাড়াবাড়ি রকমের ইন্ধন
ও উসকানি দিতে দেখেও তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। রচনা করেছেন ‘সভ্যতার সংকট’
নামক সাম্রাজ্যবাদবিরোধী প্রবন্ধ ।

Read more

সংস্কৃতি-কথা প্রবন্ধের মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ে যেসব প্রাবন্ধিক লেখালেখি করেছেন মোতাহের হোসেন চৌধুরী তাদের মধ্যে অন্যতম। শহর ও গ্রামের, শিক্ষিত ও অল্প শিক্ষিত বা নিরক্ষরের
ধনীর ও দরিদ্রের শাসক ও শ্রমিকের সংস্কৃতির পার্থক্য স্বাভাবিকভাবে গভীর । বাংলাদেশের
সংস্কৃতির বর্ণিল রূপটি ধরা পড়ে মোতাহের হোসেন চৌধুরীর রচনায়। মনস্বী ও চিন্তাশীল লেখক রূপে মোতাহের হোসেন চৌধুরীর বিশিষ্ট স্থান আছে। সংস্কৃতি বিষয়ে তিনি গভীর চিন্তা
করেছেন। বাংলা প্রবন্ধ সাহিত্যের বুদ্ধিদীপ্ত সৃজনশীল ধারার উজ্জ্বল নক্ষত্র
মোতাহের হোসেন চৌধুরী তার ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধে সংস্কৃতির স্বরূপ, বৈশিষ্ট্য ও মহিমা
নির্দেশ করেছেন। আত্মশুদ্ধি ও আত্ম অভিব্যক্তির মাধ্যমে মানুষ তার নিজ গুণাবলি উপলব্ধি
করে ন্যায় ও উদারতায়, প্রেম ও পবিত্রতায় নিজেকে মহিমান্বিত করে তোলে। মানুষের জীবনকে
শুভ ও কল্যাণবোধ দিয়ে বিকশিত ও সৌন্দর্যমণ্ডিত করে তোলাই সংস্কৃতির লক্ষ্য। বস্তুত
ব্যক্তি সংস্কৃতিবান হলে সমাজের ইতিবাচক পরিবর্তনও ত্বরান্বিত হয়। ব্যক্তি, সমাজ তথা
জাতীয় জীবনে সংস্কৃতি চর্চার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা ‘সংস্কৃতি-কথা’ প্রবন্ধে
প্রতিফলিত হয়েছে।

সংস্কৃতি কথা - মোতাহের হোসেন চৌধুরী
সংস্কৃতি কথা – মোতাহের হোসেন চৌধুরী


 

Read more

কাজী নজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধের মূল বক্তব্য এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বাংলা সাহিত্যের যুগস্রষ্টা কবি কাজীনজরুল ইসলামের ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধে ব্রিটিশ শাসন-শোষণ, প্রহসনমূলক বিচার ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার সুতীব্র প্রতিবাদ উপস্থাপন করেছেন। ন্যায় সত্য সুন্দরের পূজারি কবি ন্যায় – সত্য সুন্দরের প্রতিষ্ঠার জন্যই প্রতিজ্ঞাবদ্ধ । এদিক থেকে ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি বিদ্রোহী চেতনামূলক কালজয়ী প্ৰবন্ধ । রাজবন্দীর জবানবন্দী : কবি নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধূমকেতু‘ প্রকাশের পর অল্পদিনেই তা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। ব্রিটিশ শাসন বিরোধিতার কারণে প্রথম থেকেই পত্রিকাটি রাজরোষে পতিত হয়। এতে রাজদ্রোহমূলক কবিতা প্রকাশিত হলে কবি নজরুল ইসলাম ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার হন। কোলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি থাকা অবস্থায় আত্মপক্ষ সমর্থন করে ১৯২৩ সালের ৭ জানুয়ারি ‘ধূমকেতু’র মামলার জবাবে তিনি ‘রাজবন্দীর জবানবন্দী’ প্রবন্ধটি রচনা করেন ।

রাজবন্দীর জবানবন্দী - কাজী নজরুল ইসলাম
রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলাম


 

Read more

যৌবনে দাও রাজটিকা প্রবন্ধের মূলভাব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরীর অবদান অনস্বীকার্য।
তিনি নতুনত্ব এনে দিয়েছেন, বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন। তিনি শুধু সাহিত্যের
ক্ষেত্রেই নন, শিষ্ট চলিত গদ্যরীতিরও জনক। তার ‘যৌবনে দাও রাজটিকা’ একটি বিখ্যাত প্রবন্ধ।
এ প্রবন্ধে তিনি মানসিক যৌবন ও প্রাণের প্রতিষ্ঠা চেয়েছেন, যে প্রাণ সকল বাসনা মুক্ত
হয়ে নিজের পথ সৃষ্টি করে নেয় । ভাষার সৃষ্টিশীল নান্দনিক উপস্থাপনে দক্ষ প্রমথ চৌধুরীর
বিখ্যাত সৃষ্টি ‘যৌবনে দাও রাজটিকা‘ প্রবন্ধটি। প্রাবন্ধিক মনে প্রাণে বিশ্বাস করতেন,
মানবজীবনে যৌবনই সৃজনশীল । যৌবনই মানবজীবনের উৎকৃষ্ট সময়। অফুরন্ত জীবনীশক্তির অধিকারী
যৌবন নব নব সৃষ্টির প্রেরণায় মনকে উন্মত্ত রাখে। যৌবন বহন করে অপরিমেয় শক্তি । 

Read more