‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায়ের
একটি ছোটগল্প। গল্পটি আবর্তিত হয় ভিখু নামে এক দস্যুকে কেন্দ্র করে। ডাকাতি, খুন, ধর্ষণ
যার একমাত্র জীবিকা। তাকে কখনও পুলিশও বেশিদিন জেলে বন্দি রাখতে পারেনি, দুই বছরের
মাথায় প্রাচীর টপকিয়ে পালিয়েছে। তাই পুলিশের কাছে ভিখু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল।
হুযুর কেবলা গল্পের মূলভাব ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
গল্পকার, রাজনীতিবিদ ও সাংবাদিক আবুল মনসুর আহমদ। তার ‘হুযুর কেবলা’ একটি উল্লেখযোগ্য
গল্প। এ গল্পে ধর্মের নামে ভন্ডামির এক অসাধারণ চিত্র নিপুণতা ও রঙ্গব্যঙ্গের মাধ্যমে
চিত্রিত হয়েছে। এখানে দেখা যায়, ব্যক্তিগত স্বার্থ, লোভ, ক্ষমতার আধিপত্য এবং অন্যায়কে
প্রশ্রয় দিয়ে স্বার্থ হাসিল মানবিক জীবনসত্যকে কীভাবে বিড়ম্বিত করে। এ গল্পের ভণ্ড
পীর ‘হুযুর কেবলা’ , ধর্মের নামে যত তার ছলাকলা।
বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ধারাবাহিক আলোচনা
বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা গদ্য। এটি ভাষার প্রকৃত শক্তি ও মাধুর্য প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে। প্রাথমিক পর্যায়ে এর সূচনা সীমাবদ্ধ ছিল ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যে, কিন্তু সময়ের প্রবাহে তা আধুনিক সাহিত্য, সংবাদমাধ্যম, শিক্ষাপ্রণালী এবং অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে।
অন্নদামঙ্গল – ভারতচন্দ্র রায়গুণাকর: একটি সংক্ষিপ্ত আলোচনা
অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর রচিত একটি উল্লেখযোগ্য মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসানকালে মঙ্গলকাব্যের উদ্ভব হয়। ভারতচন্দ্র উপলব্ধি করেছিলেন যে ঐতিহ্যবাহী মঙ্গলকাব্যের দীর্ঘসূত্রতা বাংলা সাহিত্যে নবরূপ সঞ্চারের পথে বাধা সৃষ্টি করছে। তাই তিনি মঙ্গলকাব্যের আদি কবিদের অনুসরণ করলেও, তার রচনাশৈলী স্বতন্ত্র ও অভিনব। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনায় নিবেদিত। ১৭৫২ খ্রিষ্টাব্দে এই কাব্য রচনা করেন কবি, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায়। কৃষ্ণচন্দ্র বাংলা মূর্তিপূজায় দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন করেন এবং দেবীর মাহাত্ম্য প্রতিফলিত একটি কাব্য রচনার জন্য ভারতচন্দ্রকে অনুরোধ করেন। এর ফলশ্রুতিতেই রচিত হয় অন্নদামঙ্গল, যা তিনটি খণ্ডে বিভক্ত: (ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য, (খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং (গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।
বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা
বাংলা সাহিত্যে চন্ডীদাস সমস্যা ও তার সমাধান ১
বাংলা সাহিত্যের মধ্যযুগ একটি গুরুত্বপূর্ণ সময়কাল। যেমন চর্যাপদ বাংলা সাহিত্যে একটি ঐতিহাসিক স্থান অধিকার করে আছে, তেমনি মধ্যযুগের প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেরও গভীর গুরুত্ব রয়েছে। তবে এই কাব্য আবিষ্কারের আগে মধ্যযুগের পদাবলী সাহিত্য জনপ্রিয় ছিল এবং চন্ডীদাস নামটি মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছিল। cকিন্তু ১৯১৬ সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রকাশিত হলে চন্ডীদাসের পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়, যা “চন্ডীদাস সমস্যা” নামে পরিচিত।
প্রেমেন্দ্র মিত্রের ছোটগল্প: একটি পর্যালোচনা
প্রেমেন্দ্র মিত্র (১৯০৪-১৯৮৮) ছিলেন বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের বিশ শতকের ত্রিশের দশকে বুদ্ধদেব বসু ও অচিন্ত্যকুমার সেনগুপ্তের সঙ্গে তিনি কল্লোলীয় ধারাকে সমৃদ্ধ করেছেন। সাধারণ মানুষের জীবনের দারিদ্র্য ও সংগ্রামকে প্রেমেন্দ্র মিত্র তাঁর গল্পে তুলে ধরেছেন অনন্য শৈল্পিক দক্ষতায়। এই প্রবন্ধে তাঁর নির্বাচিত গল্পগুলোর (প্রেমেন্দ্র মিত্রের নির্বাচিত গল্প, দে’জ পাবলিশার্স, ১৪২০) কাহিনী সংক্ষেপ, জীবনবোধ ও শিল্প-অভিযাত্রা বিশ্লেষণ করছি।
ইউসুফ-জুলেখা: শাহ মুহাম্মদ সগীর এর কাব্য এবং কুরআনের কাহিনী
মধ্যযুগ থেকে বাংলা সাহিত্যে রোমান্টিক কাব্যের সূচনা হয়। এই ধারার প্রথম উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় শাহ্ মোহাম্মদ সগীরের ‘ইউসুফ-জুলেখা’ কাব্যে। এটি রচিত হয়েছিল গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দ) পৃষ্ঠপোষকতায়। কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যে মানবীয় প্রেমকাহিনীর প্রথম অভিজ্ঞান।
মধ্যযুগের চৈতন্য জীবনী সাহিত্য
বাংলা সাহিত্যের মধ্যযুগে জীবনী সাহিত্য একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে বিবেচিত। এই সাহিত্যধারার অন্যতম প্রধান বিষয়বস্তু ছিলেন শ্রীচৈতন্যদেব এবং তাঁর শিষ্যদের জীবনকাহিনি। চৈতন্যদেবের জীবনের ঘটনাবলি তাঁর জীবদ্দশাতেই কবিদের কাব্যে, গানে ও নাটকে স্থান পেয়েছিল। তাঁর মৃত্যুর পর এই ধারা আরও প্রসারিত হয়, যা বাংলা সাহিত্যের বিকাশে নতুন মাত্রা যুক্ত করে।
HSC 2025- বাংলা ২য় পত্র সাজেশন (সকল বোর্ডের জন্য)
বাংলা ২য় পত্র সাজেশন – HSC-2025
২০২৫ সালের HSC পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র সাজেশন।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা ব্লগে তোমাদের স্বাগত। ২০২৫ সালের HSC পরীক্ষা খুবই সন্নিকটে। এই মুহূর্তে অনেকেই দিশেহারা হয়ে আছো কী পড়বে আর কী পড়বে না এই ভেবে। তোমাদের সিদ্ধান্তহীনতার কথা বিবেচনা করে আজ বাংলা ২য় পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি। গতবছর যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে শতভাগ কমন এসেছিলো। আশাকরি এবারেও কমন পাবে ইনশাআল্লাহ।
মুক্তিযুদ্ধ ও বাংলা কথাসাহিত্য
বাংলা কথাসাহিত্য একটি সময়োপযোগী শিল্পমাধ্যম হিসেবে স্বমহিমায় প্রতিষ্ঠিত। যদিও সাধারণত একাত্তর-পরবর্তী সাহিত্যকেই বাংলাদেশের সাহিত্য হিসেবে বিবেচনা করা হয়, এর বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৪৮ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা, আত্মপরিচয় ও স্বাধিকারের সংগ্রাম শুরু হয়, যা পরবর্তী সময়ে সৃজনশীল সাহিত্যেও প্রভাব বিস্তার করে। ভাষা আন্দোলন পরবর্তী সময়ের যুক্তফ্রন্টের নির্বাচন থেকে যে ধারাবাহিক ঐতিহাসিক পরিবর্তন ঘটে, তা বাঙালি মানসকে জাগিয়ে তোলে এবং এর সাহিত্যিক প্রভাবও গভীরভাবে দৃশ্যমান।