তিনি নতুনত্ব এনে দিয়েছেন, বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন। তিনি শুধু সাহিত্যের
ক্ষেত্রেই নন, শিষ্ট চলিত গদ্যরীতিরও জনক। তার ‘যৌবনে দাও রাজটিকা’ একটি বিখ্যাত প্রবন্ধ।
এ প্রবন্ধে তিনি মানসিক যৌবন ও প্রাণের প্রতিষ্ঠা চেয়েছেন, যে প্রাণ সকল বাসনা মুক্ত
হয়ে নিজের পথ সৃষ্টি করে নেয় । ভাষার সৃষ্টিশীল নান্দনিক উপস্থাপনে দক্ষ প্রমথ চৌধুরীর
বিখ্যাত সৃষ্টি ‘যৌবনে দাও রাজটিকা‘ প্রবন্ধটি। প্রাবন্ধিক মনে প্রাণে বিশ্বাস করতেন,
মানবজীবনে যৌবনই সৃজনশীল । যৌবনই মানবজীবনের উৎকৃষ্ট সময়। অফুরন্ত জীবনীশক্তির অধিকারী
যৌবন নব নব সৃষ্টির প্রেরণায় মনকে উন্মত্ত রাখে। যৌবন বহন করে অপরিমেয় শক্তি ।

