মধ্যযুগের বাংলা সাহিত্য: চণ্ডীমঙ্গল কাব্য

চণ্ডীমঙ্গল কাব্য

মনসামঙ্গলের পর অন্যতম জনপ্রিয় ধারা হলো চণ্ডীমঙ্গল কাব্য। এটি
মঙ্গল কাব্যধারার মধ্যে শ্রেষ্ঠ। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী
অবলম্বনে যে কাব্য রচিত হয় তাই চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত।
দেবী চণ্ডীর গুণকীর্তন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে। উল্লেখযোগ্য
চরিত্রগুলো হলো: কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভাড়ু দত্ত,
মুরারীশীল।

Read more

মধ্যযুগের বাংলা সাহিত্য: মঙ্গল কাব্য (মনসা মঙ্গল)

 মধ্যযুগের বাংলা সাহিত্য: মঙ্গল কাব্য (মনসা মঙ্গল)

মঙ্গল কাব্য

মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হলো কল্যাণ। ধারণা করা হতো যে, এ কাব্য
রচনা, পাঠ বা শ্রবণ করলে মানুষের কল্যাণ সাধন হয় ।
মধ্যযুগে বিভিন্ন লৌকিক দেব-দেবীর মহিমা ও মাহাত্ম্যকীর্তন এবং
পৃথিবীতে তাদের পূজা প্রতিষ্ঠার কাহিনী নিয়ে যেসব কাব্য রচিত হয়েছে,
সেগুলোই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত।
কারো কারো মতে, দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এ কাব্যগুলো রচিত
হয়েছিল বলেই এগুলোর নাম মঙ্গল কাব্য।
মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। এটি দেব- দেবীর
মহিমা ও মাহাত্মকীর্তননির্ভর কাব্য। দেবতাদের নামানুসারে মঙ্গলকাব্যগুলোর
নামকরণ হতো।

Read more

বাংলা সাহিত্যের মধ্যযুগ: শূন্যপূরাণ এবং শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

চর্যাপদ আবিষ্কারের পূর্বে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুটাই প্রাচীন যুগ
হিসেবে বিবেচিত হত। বাংলায় মুসলিম শাসনের সূচনা মধ্যযুগের প্রাথমিক সীমা
নির্দেশ করে।
দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দী অর্থাৎ মুসলমান রাজত্বকালে রচিত সাহিত্যকে
মধ্যযুগের সাহিত্য বলা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে মুসলমানদের
বিজয়ের ফলে ১২০১ থেকে ১৩৫০ খ্রি.
পর্যন্ত প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য
সাহিত্য রচিত হয় নি বলে এ সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে। ১৩৫০ সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়।

Read more

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা । বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর অন্য নাম হলো
চর্য্যাচর্য্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি ।
এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। এতে
বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য
হলো গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা।
ধর্মের বিষয়টি সমাজজীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে, তাই
সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের
সময়কাল ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে, ৬৫০-১২০০ খ্রি.।

Read more

বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ধারাবাহিক আলোচনা

বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা গদ্য। এটি ভাষার প্রকৃত শক্তি ও মাধুর্য প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে। প্রাথমিক পর্যায়ে এর সূচনা সীমাবদ্ধ ছিল ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যে, কিন্তু সময়ের প্রবাহে তা আধুনিক সাহিত্য, সংবাদমাধ্যম, শিক্ষাপ্রণালী এবং অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে।

Read more

অন্নদামঙ্গল – ভারতচন্দ্র রায়গুণাকর: একটি সংক্ষিপ্ত আলোচনা

অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর রচিত একটি উল্লেখযোগ্য মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসানকালে মঙ্গলকাব্যের উদ্ভব হয়। ভারতচন্দ্র উপলব্ধি করেছিলেন যে ঐতিহ্যবাহী মঙ্গলকাব্যের দীর্ঘসূত্রতা বাংলা সাহিত্যে নবরূপ সঞ্চারের পথে বাধা সৃষ্টি করছে। তাই তিনি মঙ্গলকাব্যের আদি কবিদের অনুসরণ করলেও, তার রচনাশৈলী স্বতন্ত্র ও অভিনব। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনায় নিবেদিত। ১৭৫২ খ্রিষ্টাব্দে এই কাব্য রচনা করেন কবি, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায়। কৃষ্ণচন্দ্র বাংলা মূর্তিপূজায় দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন করেন এবং দেবীর মাহাত্ম্য প্রতিফলিত একটি কাব্য রচনার জন্য ভারতচন্দ্রকে অনুরোধ করেন। এর ফলশ্রুতিতেই রচিত হয় অন্নদামঙ্গল, যা তিনটি খণ্ডে বিভক্ত: (ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য, (খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং (গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।

Read more

বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা

বাংলা সাহিত্যে চন্ডীদাস সমস্যা ও তার সমাধান ১

বাংলা সাহিত্যের মধ্যযুগ একটি গুরুত্বপূর্ণ সময়কাল। যেমন চর্যাপদ বাংলা সাহিত্যে একটি ঐতিহাসিক স্থান অধিকার করে আছে, তেমনি মধ্যযুগের প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেরও গভীর গুরুত্ব রয়েছে। তবে এই কাব্য আবিষ্কারের আগে মধ্যযুগের পদাবলী সাহিত্য জনপ্রিয় ছিল এবং চন্ডীদাস নামটি মানুষের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছিল। cকিন্তু ১৯১৬ সালে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য প্রকাশিত হলে চন্ডীদাসের পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়, যা “চন্ডীদাস সমস্যা” নামে পরিচিত।

Read more

ইউসুফ-জুলেখা: শাহ মুহাম্মদ সগীর এর কাব্য এবং কুরআনের কাহিনী

মধ্যযুগ থেকে বাংলা সাহিত্যে রোমান্টিক কাব্যের সূচনা হয়। এই ধারার প্রথম উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় শাহ্ মোহাম্মদ সগীরের ‘ইউসুফ-জুলেখা’ কাব্যে। এটি রচিত হয়েছিল গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের (১৩৮৯-১৪১১ খ্রিস্টাব্দ) পৃষ্ঠপোষকতায়। কাব্যটি মধ্যযুগের বাংলা সাহিত্যে মানবীয় প্রেমকাহিনীর প্রথম অভিজ্ঞান।

Read more

মধ্যযুগের চৈতন্য জীবনী সাহিত্য

বাংলা সাহিত্যের মধ্যযুগে জীবনী সাহিত্য একটি গুরুত্বপূর্ণ ধারা হিসেবে বিবেচিত। এই সাহিত্যধারার অন্যতম প্রধান বিষয়বস্তু ছিলেন শ্রীচৈতন্যদেব এবং তাঁর শিষ্যদের জীবনকাহিনি। চৈতন্যদেবের জীবনের ঘটনাবলি তাঁর জীবদ্দশাতেই কবিদের কাব্যে, গানে ও নাটকে স্থান পেয়েছিল। তাঁর মৃত্যুর পর এই ধারা আরও প্রসারিত হয়, যা বাংলা সাহিত্যের বিকাশে নতুন মাত্রা যুক্ত করে।

Read more

মুক্তিযুদ্ধ ও বাংলা কথাসাহিত্য

বাংলা কথাসাহিত্য একটি সময়োপযোগী শিল্পমাধ্যম হিসেবে স্বমহিমায় প্রতিষ্ঠিত। যদিও সাধারণত একাত্তর-পরবর্তী সাহিত্যকেই বাংলাদেশের সাহিত্য হিসেবে বিবেচনা করা হয়, এর বীজ রোপিত হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ১৯৪৮ ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা, আত্মপরিচয় ও স্বাধিকারের সংগ্রাম শুরু হয়, যা পরবর্তী সময়ে সৃজনশীল সাহিত্যেও প্রভাব বিস্তার করে। ভাষা আন্দোলন পরবর্তী সময়ের যুক্তফ্রন্টের নির্বাচন থেকে যে ধারাবাহিক ঐতিহাসিক পরিবর্তন ঘটে, তা বাঙালি মানসকে জাগিয়ে তোলে এবং এর সাহিত্যিক প্রভাবও গভীরভাবে দৃশ্যমান।

Read more