আমার পূর্ব বাংলা কবিতার মূলভাব amar purbo bangla

সৈয়দ আলী আহসান-এর কবিতা “আমার পূর্ব-বাংলা” ব্যাখ্যা

সৈয়দ আলী আহসান তাঁর “আমার পূর্ব-বাংলা” কবিতায় পূর্ববাংলার প্রাকৃতিক সৌন্দর্য, শ্যামল রূপ, এবং গ্রামীণ জীবনের স্নিগ্ধতাকে এক অনুপম কাব্যিক চিত্ররূপে প্রকাশ করেছেন। কবিতাটি মূলত দেশপ্রেমময় এবং প্রকৃতিনির্ভর এক আবেগঘন রচনা। এখানে কবি তাঁর মাতৃভূমিকে তুলনা করেছেন প্রগাঢ় নিকুঞ্জ, বর্ষার স্নিগ্ধ অন্ধকার, সজীব তমালগাছ, কদম্বতরু, ফুল–লতা–পাতা, আর শস্যসমৃদ্ধ ধানক্ষেতের সঙ্গে।

Read more

মধ্যযুগের বাংলা সাহিত্য: ধর্মমঙ্গল কাব্য

ধর্মমঙ্গল কাব্য

ধর্ম ঠাকুর নামে এক পুরুষ দেবতার পূজা হিন্দু সমাজের নিচুস্তরের
লোকদের মাঝে বিশেষত ডোম সমাজে প্রচলিত ছিল। ধর্ম ঠাকুর প্রধানত দাতা,
নিঃসন্তান নারীকে সন্তান দান করেন,
অনাবৃষ্টি হলে ফসল দেন, কুষ্ঠরোগ থেকে মুক্ত করেন। ধর্ম ঠাকুর ক্রুদ্ধ
হলে কুষ্ঠ হয়।
তিনি নিরাকার হলেও সন্ন্যাসী ব্রাহ্মণ বা ফকিরের বেশ ধারণ করেন। ধর্ম
ঠাকুর হলেন বৌদ্ধ ধর্মের প্রচ্ছন্ন রূপ কিংবা বৈদিক যুগের দেবতা। ধর্ম
ঠাকুরের কোনো মূর্তি নেই, কূর্মাকৃতি একখণ্ড শিলাই ধর্ম ঠাকুর। 

Read more

মধ্যযুগের বাংলা সাহিত্য: অন্নদামঙ্গল কাব্য

অন্নদামঙ্গল কাব্য

দেবী অন্নদার গুণকীর্তন রয়েছে অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল
কাব্যের প্রধান কবি ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি মধ্যযুগের সর্বশেষ কবি ।
ভারতচন্দ্রের মাধ্যমেই মধ্যযুগের পরিসমাপ্তি ঘটে। ভারতের হাওড়া জেলার
পেঁড়ো গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের
সভাকবি ছিলেন।



মহারাজকে কবিতা রচনা করে শোনানোই তাঁর প্রধান কাজ। অন্নদামঙ্গল কাব্য
রচনা করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন ।
তাকে নাগরিক কবি বলে অভিহিত করা হয়। 

Read more

মধ্যযুগের বাংলা সাহিত্য: চণ্ডীমঙ্গল কাব্য

চণ্ডীমঙ্গল কাব্য

মনসামঙ্গলের পর অন্যতম জনপ্রিয় ধারা হলো চণ্ডীমঙ্গল কাব্য। এটি
মঙ্গল কাব্যধারার মধ্যে শ্রেষ্ঠ। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী
অবলম্বনে যে কাব্য রচিত হয় তাই চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত।
দেবী চণ্ডীর গুণকীর্তন রয়েছে চণ্ডীমঙ্গল কাব্যে। উল্লেখযোগ্য
চরিত্রগুলো হলো: কালকেতু, ফুল্লরা, ধনপতি, খুল্লনা, লহনা, ভাড়ু দত্ত,
মুরারীশীল।

Read more

মধ্যযুগের বাংলা সাহিত্য: মঙ্গল কাব্য (মনসা মঙ্গল)

 মধ্যযুগের বাংলা সাহিত্য: মঙ্গল কাব্য (মনসা মঙ্গল)

মঙ্গল কাব্য

মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হলো কল্যাণ। ধারণা করা হতো যে, এ কাব্য
রচনা, পাঠ বা শ্রবণ করলে মানুষের কল্যাণ সাধন হয় ।
মধ্যযুগে বিভিন্ন লৌকিক দেব-দেবীর মহিমা ও মাহাত্ম্যকীর্তন এবং
পৃথিবীতে তাদের পূজা প্রতিষ্ঠার কাহিনী নিয়ে যেসব কাব্য রচিত হয়েছে,
সেগুলোই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত।
কারো কারো মতে, দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এ কাব্যগুলো রচিত
হয়েছিল বলেই এগুলোর নাম মঙ্গল কাব্য।
মঙ্গলকাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। এটি দেব- দেবীর
মহিমা ও মাহাত্মকীর্তননির্ভর কাব্য। দেবতাদের নামানুসারে মঙ্গলকাব্যগুলোর
নামকরণ হতো।

Read more

বাংলা সাহিত্যের মধ্যযুগ: শূন্যপূরাণ এবং শ্রীকৃষ্ণকীর্তন কাব্য

চর্যাপদ আবিষ্কারের পূর্বে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুটাই প্রাচীন যুগ
হিসেবে বিবেচিত হত। বাংলায় মুসলিম শাসনের সূচনা মধ্যযুগের প্রাথমিক সীমা
নির্দেশ করে।
দ্বাদশ থেকে অষ্টাদশ শতাব্দী অর্থাৎ মুসলমান রাজত্বকালে রচিত সাহিত্যকে
মধ্যযুগের সাহিত্য বলা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতে মুসলমানদের
বিজয়ের ফলে ১২০১ থেকে ১৩৫০ খ্রি.
পর্যন্ত প্রচলিত সংস্কৃতিতে যে বড় ধরনের পরিবর্তন ঘটে তাতে উল্লেখযোগ্য
সাহিত্য রচিত হয় নি বলে এ সময়কালকে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে। ১৩৫০ সালের পরবর্তী সময়ে বাংলা কাব্যের দুটি প্রধান ধারা পরিলক্ষিত হয়।

Read more

বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা । বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ

বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর অন্য নাম হলো
চর্য্যাচর্য্যবিনিশ্চয় বা চর্যাগীতিকোষ বা চর্যাগীতি ।
এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। এতে
বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য
হলো গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা।
ধর্মের বিষয়টি সমাজজীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে, তাই
সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের
সময়কাল ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে, ৬৫০-১২০০ খ্রি.।

Read more

বাংলা সাহিত্যের যুগ বিভাগ | বাংলা সাহিত্যের যুগ বিভাজন

আজ থেকে হাজার বছরের বেশি সময় আগে সূচিত হয়েছিল বাংলা সাহিত্যের পথচলা। এই দীর্ঘ সময়ে সাহিত্যের গতি ও বৈশিষ্ট্য সমভাবে অগ্রসর হয়নি। অন্য যে কোনো ইতিহাসের মত বাংলা সাহিত্যের যুগ বিভাগ কে ও তিন ভাগে ভাগ করা হয়। সাধারণভাবে দুটি ঘটনাকে কেন্দ্র করে এ তিনটি ভাগে ভাগ করা হয়েছে।

Read more

বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ: ধারাবাহিক আলোচনা

বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বাংলা গদ্য। এটি ভাষার প্রকৃত শক্তি ও মাধুর্য প্রকাশের মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশ একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে। প্রাথমিক পর্যায়ে এর সূচনা সীমাবদ্ধ ছিল ধর্মীয় ও সামাজিক উদ্দেশ্যে, কিন্তু সময়ের প্রবাহে তা আধুনিক সাহিত্য, সংবাদমাধ্যম, শিক্ষাপ্রণালী এবং অন্যান্য ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে।

Read more

অন্নদামঙ্গল – ভারতচন্দ্র রায়গুণাকর: একটি সংক্ষিপ্ত আলোচনা

অন্নদামঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকর রচিত একটি উল্লেখযোগ্য মঙ্গলকাব্য। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের অবসানকালে মঙ্গলকাব্যের উদ্ভব হয়। ভারতচন্দ্র উপলব্ধি করেছিলেন যে ঐতিহ্যবাহী মঙ্গলকাব্যের দীর্ঘসূত্রতা বাংলা সাহিত্যে নবরূপ সঞ্চারের পথে বাধা সৃষ্টি করছে। তাই তিনি মঙ্গলকাব্যের আদি কবিদের অনুসরণ করলেও, তার রচনাশৈলী স্বতন্ত্র ও অভিনব। কাব্যটি দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনায় নিবেদিত। ১৭৫২ খ্রিষ্টাব্দে এই কাব্য রচনা করেন কবি, নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায়। কৃষ্ণচন্দ্র বাংলা মূর্তিপূজায় দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন করেন এবং দেবীর মাহাত্ম্য প্রতিফলিত একটি কাব্য রচনার জন্য ভারতচন্দ্রকে অনুরোধ করেন। এর ফলশ্রুতিতেই রচিত হয় অন্নদামঙ্গল, যা তিনটি খণ্ডে বিভক্ত: (ক) অন্নদামঙ্গল বা অন্নদামাহাত্ম্য, (খ) বিদ্যাসুন্দর বা কালিকামঙ্গল এবং (গ) মানসিংহ বা অন্নপূর্ণামঙ্গল।

Read more