বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর । 62টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিলাসী

শরৎচন্দ্র চট্টোপধ্যায়

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী ছোটগল্প হলো ‘বিলাসী’। একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত এই গল্পটি শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গল্পটিতে একদিকে যেমন তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কার, জাতপাতের ভেদাভেদ এবং অমানবিক নিষ্ঠুরতার চিত্র ফুটে উঠেছে, অন্যদিকে তেমনি সাপুড়ে কন্যা বিলাসীর নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের মহিমা উজ্জ্বল হয়ে উঠেছে।

যেকোনো বোর্ড পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য গল্পটির খুঁটিনাটি তথ্য জানা অপরিহার্য। বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ‘ক’ নম্বর এবং বহুনির্বাচনি অংশে পূর্ণ নম্বর পেতে হলে বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ভালোভাবে আয়ত্ত করতে হয়।

ন্যাড়ার জবানিতে বর্ণিত এই গল্পে মৃত্যুঞ্জয়ের অসুস্থতা, বিলাসীর সেবা-শুশ্রূষা, গ্রামের মানুষের অত্যাচার এবং তাদের করুণ পরিণতির প্রতিটি অধ্যায়েই লুকিয়ে আছে অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য।

শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ এবং গোছানো করার লক্ষ্যে আজকের এই আর্টিকেলে আমরা বাছাইকৃত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর একসাথে তুলে ধরেছি। আশা করি, এই প্রশ্নোত্তরগুলো অনুশীলন করলে পরীক্ষায় যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১-৫

প্রশ্ন-১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন-২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন।

প্রশ্ন-৩. কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানির চাকরি নেন?

উত্তর: ১৯০৩ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানির চাকরি নেন।

প্রশ্ন-৪. জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় গিয়েছিলেন?

উত্তর: জীবিকার তাগিদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুন গিয়েছিলেন।

প্রশ্ন-৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত প্রথম গল্পের নাম কী?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুদ্রিত প্রথম গল্পের নাম ‘মন্দির’।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৬-১০

প্রশ্ন-৬. মন্দির গল্পটি কোন পুরস্কারে ভূষিত হয়?

উত্তর: মন্দির গল্পটি ‘কুন্তলীন’ পুরস্কারে ভূষিত হয়।

প্রশ্ন-৭. ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্রের কোন ধরনের রচনা?

উত্তর: ‘শ্রীকান্ত’ শরৎচন্দ্রের রচিত একটি উপন্যাস।

প্রশ্ন-৮. ‘দেনা-পাওনা’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা?

উত্তর: ‘দেনা-পাওনা’ শরৎচন্দ্রের একটি উপন্যাস।

প্রশ্ন-৯. ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কত সালে ডিলিট ডিগ্রি প্রদান করে?’

উত্তর: ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে।

প্রশ্ন-১০. লেখক কয় ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন?

উত্তর: লেখক দুই ক্রোশ পথ অতিক্রম করে বিদ্যা অর্জন করতে যেতেন।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১১-১৫

প্রশ্ন-১১. ‘বিলাসী’ গল্পের ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত?

উত্তর: ‘বিলাসী’ গল্পের ন্যাড়া চার ক্রোশ পথ হেঁটে যেত।

প্রশ্ন-১২. ‘বিলাসী’ গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে?

উত্তর: ‘বিলাসী’ গল্পে হুমায়ুনের নাম উল্লেখ আছে।

প্রশ্ন-১৩. হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে ‘বিলাসী’ গল্পের লেখক কী বলতেন?

উত্তর: হুমায়ুনের বাবার নাম জিজ্ঞেস করলে উত্তরে ‘বিলাসী’ গল্পের লেখক বলতেন- তোগলক খাঁ।

প্রশ্ন-১৪. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়ত?

উত্তর: ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়ত।

প্রশ্ন-১৫. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়ের ‘ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটি বাগান।’- কীসের বাগান?

উত্তর: আম-কাঁঠালের বাগান।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১৬-২০

প্রশ্ন-১৬. কে মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত?

উত্তর: মৃত্যুঞ্জয়ের নামে নানাবিধ দুর্নাম রটাত তার খুড়া।

প্রশ্ন-১৭. কোন আদালতের হুকুমে খুড়া বাগানের দখল পেয়েছিলেন?

উত্তর: খুড়া বাগানের দখল পেয়েছিলেন উপরের আদালতের হুকুমে।

প্রশ্ন-১৮. কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে?

উত্তর: মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে মালো পাড়ার এক বুড়ো মালো।

প্রশ্ন-১৯. মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে কীসের বালাই ছিল না?

উত্তর: মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে প্রাচীরের বালাই ছিল না।

প্রশ্ন-২০. ‘ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো’- কে?

উত্তর: ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো বিলাসী।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ২১-২৫

প্রশ্ন-২১. মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় প্রায় দেড় মাস শয্যাগত ছিল।

প্রশ্ন-২২. কতদিন মৃত্যুঞ্জয় অচেতন অবস্থায় পড়েছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় দশ-পনেরো দিন অজ্ঞান-অচৈতন্য অবস্থায় পড়েছিল।

প্রশ্ন-২৩. মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের কুড়ি-পঁচিশ বিঘার বাগান ছিল।

প্রশ্ন-২৪. খুড়া কোন বংশের?

উত্তর: খুড়া মিত্তির বংশের।

প্রশ্ন-২৫. মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে?

উত্তর: মৃত্যুঞ্জয় মিত্তির বংশের ছেলে।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ২৬-৩০

প্রশ্ন-২৬. মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কী ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ ছিল বিলাসীর হাতে ভাত খাওয়া।

প্রশ্ন-২৭. মৃত্যুঞ্জয় কী পাপ করেছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় অন্নপাপ করেছিল।

প্রশ্ন-২৮. মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কত বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন?

উত্তর: মুখোপাধ্যায় মহাশয়ের পুত্রবধূ দুই বছর কাশীবাস করে ফিরে এসেছিলেন।

প্রশ্ন-২৯. কতদিনের সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল?

উত্তর: বছরখানেক সন্ন্যাসীগিরি শেষে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের দেখা পেল।

প্রশ্ন-৩০. ন্যাড়ার সন্ন্যাসগিরি ইস্তফার কারণ কী?

উত্তর: মশার কামড় সহ্য করতে না পেরে ন্যাড়া সন্ন্যাসগিরিতে ইস্তফা দেন।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৩১-৩৫

প্রশ্ন-৩১. বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া কী বুঝতে পারল?

উত্তর: বিলাসী ও মৃত্যুঞ্জয়ের মুখের পানে চেয়ে ন্যাড়া বুঝতে পারে যে তারা সুখে আছে।

প্রশ্ন-৩২, গোখরা সাপ ধরে পোষার শখ ছিল কার?

উত্তর: গোখরা সাপ ধরে পোষার শখ ছিল ন্যাড়ার।

প্রশ্ন-৩৩. ছেলেবেলা থেকে ন্যাড়ার কোন শখ প্রবল ছিল?

উত্তর: ছেলেবেলা থেকে ন্যাড়ার গোখরা সাপ ধরে পোষা ও মন্ত্রসিদ্ধ হওয়ার প্রবল শখ ছিল।

প্রশ্ন-৩৪. কেউটে কার বাহন?

উত্তর: কেউটে মনসার বাহন।

প্রশ্ন-৩৫. ‘বিলাসী’ গল্পে কোন কোন দেবীর কথা উল্লেখ করা হয়েছে?

উত্তর: ‘বিলাসী’ গল্পে সরস্বতী ও মনসা দেবীর কথা উল্লেখ করা হয়েছে।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৩৬-৪০

প্রশ্ন-৩৬. কত ক্রোশ দূরের গোয়ালার বাড়ি হতে সাপ ধরার বায়না এসেছিল?

উত্তর: ক্রোশ-দেড়েক দূরের গোয়ালার বাড়ি হতে সাপ ধরার বায়না এসেছিল।

প্রশ্ন-৩৭. কখন বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত?

উত্তর: সাপ ধরার বায়না এলে বিলাসী মৃত্যুঞ্জয়কে নানা অজুহাতে বাধা দিত।

প্রশ্ন-৩৮. মৃত্যুঞ্জয় ও বিলাসী কোথায় সাপ ধরতে গিয়েছিল?

উত্তর: মৃত্যুঞ্জয় ও বিলাসী এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল।

প্রশ্ন-৩৯. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় কী জাতের সাপ ধরেছিল?

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় খরিশ গোখরা জাতের সাপ ধরেছিল।

প্রশ্ন-৪০. গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে কার হাতে দিলো?

উত্তর: গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয় সাপ ধরে ন্যাড়ার হাতে দিলো।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৪১-৪৫

প্রশ্ন-৪১. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে কোন মন্ত্র আবৃত্তি করা হয়?

উত্তর: ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয়কে সাপে কামড়ালে বিষহরির আজ্ঞা মন্ত্রটি আবৃত্তি করা হয়।

প্রশ্ন-৪২. মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল কোন সাপের দংশনে?

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল খরিশ গোখরা সাপের দংশনে।

প্রশ্ন-৪৩. মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল?

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী সাত দিন বেঁচে ছিল।

প্রশ্ন-৪৪. বিলাসী কী পান করে আত্মহত্যা করে?

উত্তর: বিলাসী বিষপান করে আত্মহত্যা করে।

প্রশ্ন-৪৫. মৃত্যুঞ্জয়ের ষোলো আনা বাগানকে দখল করে নেয়?

উত্তর: মৃত্যুঞ্জয়ের খুড়া যোলো আনা বাগান দখল করে নেয়।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৪৬-৫০

প্রশ্ন-৪৬. কোন ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো?

উত্তর: বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হলো।

প্রশ্ন-৪৭. হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী কে?

উত্তর: হিন্দু পুরাণ অনুসারে বিদ্যা ও কলার দেবী সরস্বতী।

প্রশ্ন-৪৮. বীণাপাণি কীসের দেবী?

উত্তর: বীণাপাণি বিদ্যার দেবী।

প্রশ্ন-৪৯. ‘কামস্কাটকা’ কোথায় অবস্থিত?

উত্তর: কামস্কাট্কা রাশিয়ার অন্তর্গত সাইবেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত।

প্রশ্ন-৫০. ‘সাইবেরিয়া’ অঞ্চলটি কোন দেশের অন্তর্ভুক্ত?

উত্তর: ‘সাইবেরিয়া’ অঞ্চলটি রাশিয়ার অন্তর্গত।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৫১-৫৫

প্রশ্ন-৫১. পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উত্তর: পৃথিবীর গভীরতম হ্রদের নাম- ‘বৈকাল’।

প্রশ্ন-৫২. এডেন বন্দর কী তৈরির জন্য বিখ্যাত? অথবা, এডেন কীসের জন্য বিখ্যাত?

উত্তর: এডেন বন্দর সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত।

প্রশ্ন-৫৩. ‘নিকা’ শব্দটির অর্থ কী?

উত্তর: ‘নিকা’ শব্দটির অর্থ- বিয়ে।

প্রশ্ন-৫৪. ‘পঞ্চমুখ’ শব্দটির অর্থ কী?

উত্তর: ‘পঞ্চমুখ’ শব্দটির অর্থ পাঁচ মুখে কথা বলে বেড়ায় যে। অর্থাৎ বাচাল প্রকৃতির লোক।

প্রশ্ন-৫৫. ‘কামাখ্যা’ কী?

উত্তর: ‘কামাখ্যা’ হলো হিন্দুদের একটি প্রাচীন তীর্থস্থান, যা তান্ত্রিক সাধক ও উপসাধকদের তন্ত্রমন্ত্র সাধনার জন্য  বিখ্যাত।

বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর ৫৬-৬২

প্রশ্ন-৫৬. বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম কী?

উত্তর: বিষকন্ঠ মহেশ্বরের অন্য নাম মৃত্যুঞ্জয়।

প্রশ্ন-৫৭. মনসা কে ছিলেন?

উত্তর: মনসা সাপের দেবী ছিলেন।

প্রশ্ন-৫৮. পিন্ডি কী?

উত্তর: পিন্ডি এক ধরনের ঢেলা, যা মৃতের শ্রাদ্ধ অনুষ্ঠানে ব্যবহৃত হয়।

প্রশ্ন-৫৯. শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম কী?

উত্তর: শ্রাদ্ধ অনুষ্ঠানে মৃতের উদ্দেশে দেওয়া চালের গোলাকার ঢেলার নাম পিণ্ডি।

প্রশ্ন-৬০. ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

উত্তর: ‘বিলাসী’ গল্পটি ‘ভারতী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন-৬১. ‘বিলাসী’ গল্পের বর্ণনাকারী কে?

উত্তর: ‘বিলাসী’ গল্পের বর্ণনাকারী ন্যাড়া।

প্রশ্ন-৬২. ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে?

উত্তর: ‘বিলাসী’ গল্পের ন্যাড়ার মধ্যে শরৎচন্দ্রের ছেলেবেলার ছায়াপাত ঘটেছে।

পরিশেষে বলা যায়, ‘বিলাসী’ নিছক কোনো প্রেমের গল্প নয়; বরং এটি সমাজের অন্ধ বিশ্বাস ও ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। মৃত্যুঞ্জয় ও বিলাসীর ট্র্যাজিক পরিণতি পাঠকদের মনে গভীর দাগ কাটে এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পাশাপাশি গল্পটির মূল ভাবনা ও চরিত্রগুলোর গভীরতা উপলব্ধি করা প্রতিটি শিক্ষার্থীর জন্য জরুরি।

উপরে আলোচিত বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর গুলো মূল পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বিশ্লেষণ করে অত্যন্ত যত্নসহকারে তৈরি করা হয়েছে, যা তোমাদের এইচএসসি পরীক্ষা এবং পরবর্তী যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে।

তবে কেবল প্রশ্নোত্তর মুখস্থ না করে, মূল গল্পটি বারবার মনোযোগ দিয়ে পড়লে যেকোনো ঘুরিয়ে আসা প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হবে। আমরা চেষ্টা করেছি গল্পের চরিত্র, উক্তি, স্থান এবং ঘটনার ক্রম অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সংযুক্ত করতে।

তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও শাণিত হোক—এই কামনাই করি। আর্টিকেলটি যদি তোমাদের উপকারে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং বাংলা সাহিত্যের অন্যান্য গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকো।

আরও পড়ুন: বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ তথ্যকণিকা

পরিশেষে বলা যায়, ‘বিলাসী’ নিছক কোনো প্রেমের গল্প নয়; বরং এটি সমাজের অন্ধ বিশ্বাস ও ভণ্ডামির বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। মৃত্যুঞ্জয় ও বিলাসীর ট্র্যাজিক পরিণতি পাঠকদের মনে গভীর দাগ কাটে এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করে।

পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পাশাপাশি গল্পটির মূল ভাবনা ও চরিত্রগুলোর গভীরতা উপলব্ধি করা প্রতিটি শিক্ষার্থীর জন্য জরুরি।

উপরে আলোচিত বিলাসী গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর গুলো মূল পাঠ্যবইয়ের প্রতিটি লাইন বিশ্লেষণ করে অত্যন্ত যত্নসহকারে তৈরি করা হয়েছে, যা তোমাদের এইচএসসি পরীক্ষা এবং পরবর্তী যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে।

তবে কেবল প্রশ্নোত্তর মুখস্থ না করে, মূল গল্পটি বারবার মনোযোগ দিয়ে পড়লে যেকোনো ঘুরিয়ে আসা প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হবে। আমরা চেষ্টা করেছি গল্পের চরিত্র, উক্তি, স্থান এবং ঘটনার ক্রম অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সংযুক্ত করতে।

তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও শাণিত হোক—এই কামনাই করি। আর্টিকেলটি যদি তোমাদের উপকারে আসে, তবে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং বাংলা সাহিত্যের অন্যান্য গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকো।

Leave a Comment