মিলে একটিবাক্য তৈরি হয়। অবশ্য তার মাঝে অর্থ প্রকাশের গুণ থাকতে হয়।
এজন্য প্রয়োজন বাক্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায়
রাখা। যদি বাক্যের পদগুলো মিলে একটি অখন্ড ভাব প্রকাশ করে তবেই তা সার্থক
বাক্য হতে পারে।
বাংলা ব্যাকরণে কিছু টপিক আছে যা আমরা অনেকেই বুঝি না বা বুঝতে চেষ্টা ও
করি না । এর মধ্যে অন্যতম একটি টপিক হচ্ছে উপসর্গ।
আমরা এটি ভালভাবে পড়ি না বা পড়লে ও মনে রাখতে পারি না। তাই আজকের পাঠে
আমরা উপসর্গ মনে রাখার সহজ কৌশল সহ উপসর্গের বিস্তারিত আলোচনা করব।
“জীবন ও বৃক্ষ” প্রবন্ধে লেখক মোতাহের হোসেন চৌধুরী দেখিয়েছেন যে, মানুষের জীবনকে একটি সার্থক ও পরিপূর্ণ বৃক্ষের সাথে তুলনা করা যায়, যেখানে উভয়ই পরার্থে আত্মনিবেদনের মাধ্যমে বিকশিত ও পূর্ণতা লাভ করে। প্রবন্ধটির মূলভাব হলো, জীবনের সার্থকতা কেবল বেঁচে থাকায় নয়, বরং নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য কাজ করার মধ্যে নিহিত, যেমনভাবে একটি বৃক্ষ নীরবে নিজের ছায়া ও ফল দিয়ে মানুষকে উপকার করে।
কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধের মূল বিষয় হলো যৌবনকে একটি বিপ্লবী ও অফুরন্ত প্রাণশক্তির উৎস হিসেবে উপস্থাপন করা। যৌবনের শক্তি, উদ্দীপনা, সাহস ও সৃজনশীলতার জয়গান।
রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল বক্তব্য হলো পুরুষের মানসিক ও শারীরিক দাসত্ব থেকে নারীকে মুক্ত করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। প্রবন্ধটি সমাজে নারীদের শিক্ষাহীনতা এবং পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ করে, যেখানে পুরুষকে ‘প্রভু’ এবং নারীকে ‘অর্ধাঙ্গী’ হিসেবে উল্লেখ করার মাধ্যমে সামাজিক বৈষম্য ও লিঙ্গ বৈষম্যের কঠোর সমালোচনা করা হয়েছে। এটি নারীর মানসিক পরাধীনতা থেকে মুক্তির কথা বলে এবং তাদের শিক্ষা ও উন্নতির জন্য পুরুষদের পাশে থাকার আহ্বান জানায়।
উনিশ শতকের বাংলার হিন্দু ও মুসলিম — উভয় সমাজেই — পর্দা ও অবরোধ প্রথা সমাজে নারীমুক্তির ও উন্নতির পথে অন্তরায় — এই ধরণের চেতনা থেকে এগুলির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। প্রসঙ্গতঃ জানিয়ে রাখা প্রয়োজন যে, পর্দা প্রথা ও অববোধ প্রথা কিন্তু একশ্রেণীর নয়। দুটির মধ্যে পার্থক্য হল যে, যথাবিধি পর্দা বা বোরখা পরিধান করে নারীরা যেখানে বাইরের সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন, অবরোধ প্রথার নিয়ম সেখানে অত্যন্ত কঠোর। অবরোধ প্রথানুসারে নারী কোন অবস্থাতেই পুরুষ সমাজের মধ্যে অথবা বহির্জগতে আসতে পারেন না; একজন অসূর্যস্পশ্যা নারীর মতই তাঁকে আমৃত্যু গৃহে বন্দিনী থাকতে হয়।
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
“বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন” প্রবন্ধের মূলভাব হলো – সাহিত্য লেখার ক্ষেত্রে খ্যাতি বা টাকার পেছনে না ছুটে মানুষের কল্যাণ সাধন এবং সৌন্দর্য সৃষ্টিতে মনোযোগ দেওয়া উচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নতুন লেখকদের অর্থ, যশ বা বিদ্যা প্রদর্শনের মতো উদ্দেশ্য থেকে দূরে থেকে সরল ও স্পষ্ট ভাষায় লেখার ওপর জোর দিয়েছেন, যা সাহিত্যকে উন্নত ও প্রাসঙ্গিক করবে।
বুঝলে ভুজপাতা, না বুঝলে তেজপাতা
বুঝলে ভুজপাতা, না বুঝলে তেজপাতা— বহুল প্রচলিত প্রাচীন বাংলা প্রবাদ। অনেকে লিখে থাকেন— বুঝলে ভোজপাতা, না বুঝলে তেজপাতা। আবার অনেকে বলেন— বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
মুসলমান কবিগণ মধ্যযুগে রোমান্টিক প্রণয়কাব্য রচনার মাধ্যমে বাংলা
সাহিত্যে প্রত্যক্ষ অবদান রাখতে সক্ষম হন। হিন্দি এবং
আরবি- ফারসি সাহিত্যের উৎস হতে উপকরণ নিয়ে রচিত প্রণয়কাব্য গুলোতে
মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। প্রণয়োপাখ্যানগুলোর মধ্যে ইউসুফ-
জোলেখা, লাইলী-মজনু, হানিফা ও কয়রাপরী, সয়ফুলমুলুক বদিউজ্জামাল,
জেবলমুলক-শামারোখ প্রভৃতি কাব্যের কাহিনী ফারসি সাহিত্য থেকে এবং গুলে
বকাওলী,
সতীময়না ও লোরচন্দ্রানী, পদ্মাবতী, মধুমালতী, গদামল্লিকা প্রভৃতি
কাব্যের কাহিনী হিন্দি সাহিত্য থেকে গৃহীত।