মিলে একটিবাক্য তৈরি হয়। অবশ্য তার মাঝে অর্থ প্রকাশের গুণ থাকতে হয়।
এজন্য প্রয়োজন বাক্যে ব্যবহৃত পদগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায়
রাখা। যদি বাক্যের পদগুলো মিলে একটি অখন্ড ভাব প্রকাশ করে তবেই তা সার্থক
বাক্য হতে পারে।
১. আকাঙ্ক্ষা (Expectancy)
বাক্যের অর্থ সুস্পষ্টরুপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তা-ই আকাঙ্ক্ষা। বাক্য গঠনে যেসব শব্দ
ব্যবহৃত হবে তার মাধ্যমে আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটতে হবে।
তাহলেই তা বাক্য হয়ে উঠবে। যেমন: কামরান প্রতিদিন এখানে….। এটুকু বললে
বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটে না বরং আরো কিছু শোনার আগ্রহ থাকে।
’কামরান প্রতিদিন এখানে আসে’ বললে বাক্যের অর্থের পরিসমাপ্তি ঘটে।তখনই
কেবল এটি সার্থক বাক্য হয়ে উঠে।
২. ক্রম বা আসত্তি (Proximity)
সুশৃঙ্খলভাবে পদবিন্যাসকেই বলা হয় ক্রম বা আসত্তি। বাক্যের অর্থসঙ্গতি
রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি।অর্থাৎ বাক্যের পদগুলোকে যথাস্থানে বসানোর নামই হল ক্রম বা আসত্তি। যেমন-
সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত
হয়নি। তাই এটি একটি বাক্য হয়নি। মনোভাব পূর্ণভাবে প্রকাশ করার জন্য
পদগুলোকে নিম্নলিখিতভাবে যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে ।
৩. যোগ্যতা (Propriety)
ব্যবহৃত পদগুলো অর্থগত ও ভাবগত দিক থেকে মিলে গেলে তাকে যোগ্যতা বলে। আরো
সহজভাবে বললে বাক্যে এমন পদসমুহের প্রয়োগ করতে হবে যা বাস্তবে ঘটে বা যেমন :
তার সাগরে হালচাষ করে। মাছেরা আকাশে উড়ে। তাহলে বাক্য দুটি ভাব প্রকাশের
যোগ্যতা হারাবে। কারণ, সাগরে কখনো হালচাষ করা যায় না, আর মাছেরা কখনো আকাশে
উড়ে না।
শব্দের যোগ্যতার সঙ্গে যেসব বিষয় জড়িত থাকে
(ক) রীতিসিদ্ধ অর্থবাচকতা :
প্রকৃতি ও প্রত্যয়লাভ অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিকে লক্ষ রেখে কতকগুলো শব্দ ব্যবহার করতে হবে। যেমন:
| শব্দ | রীতিসিদ্ধ | প্রকৃতি+প্রত্যয় | প্রকৃতি+প্রত্যয়জাত অর্থ |
|---|---|---|---|
| বাধিত | অনুগৃহীত বা কৃতজ্ঞ | বাধ+ইত | বাধাপ্রাপ্ত |
| তৈল | তিল জাতীয় | তিল+ ষ্ঞ | তিলজাত স্নেহ পদার্থ ,যে কোন শস্যের রস । |
(খ) দুর্বোধ্যতা :
অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ
ব্যবহার করলে বাক্য যোগ্যতা হরায়।যেমন: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ।
(চাতুরি বা মায়া অর্থে) ।
যদি বলা হত তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ।তাহলে দুর্বোধ্যতার কারণে
বাক্যটি তার যোগ্যতা হারাত না। কারণ প্রপঞ্চ শব্দটি প্রচলিত নয়।
(গ) উপমার ভুল প্রয়োগ :
ঠিকভাবে উপমা অলঙ্কার ব্যবহার না করলে বাক্যের যোগ্যতার হানি ঘটে। যেমন: আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হল।
বীজ ক্ষেতে বপন করা হয়, মন্দিরে নয়। কাজেই বাক্যটি হবে : আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হল।
(ঘ) বাহুল্য দোষ :
প্রয়োজনের অতিরিক্ত শব্দ
ব্যবহারে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে
থাকে। যেমন :স্কুলের সকল ছাত্ররা আজ খেলায় অংশগ্রহণ করেছে।
এখানে ‘ছাত্ররা’ বহুবচনবাচক শব্দ
। এর সঙ্গে ‘সকল’ শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে।
বাংলায় দুইবার বহুবচন চিহ্ন ব্যবহৃত হয় না, কীন্তু ইংরেজিতে হয়।
যেমন Five boys, কিন্তু বাংলায় ‘পাঁচজন বালকেরা’ লিখলে ভুল হবে।
লিখতে হবে : পাঁচজন বালক।
(ঙ) বাগধারার শব্দ পরিবর্তন :
বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য। এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন: ‘অরণ্যে রোদন’ (অর্থ : নিষ্ফল আবেদন)-এর পরিবর্তে যদি বলা হয়, ‘বনে রোদন ‘ তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে।
(চ) গুরুচণ্ডালী দোষ :
তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে। এ দোষে দুষ্ট শব্দ
তার যোগ্যতা হারায়।
যেমন : “গরুর গাড়ি’ “শবদাহ’ ‘মড়াপোড়া’ প্রভৃতি স্থলে যথাক্রমে
‘গরুর । শকট’ ‘শবপোড়া’, ‘মড়াদাহ’ প্রভৃতির ব্যবহার গুরুচণ্ডালী দোষ
সৃষ্টি করে।
বাক্যের প্রকারভেদ
অর্থানুসারে বাক্যের প্রকারভেদ
১. বর্ণনাত্মক বা নির্দেশাত্মক বাক্য :
যে বাক্যে কোনো ঘটনার ভাব বা তথ্য থাকে এবং সে বক্তব্যকে
সাধারণভাবে বিবৃত বা নির্দেশ করা হয়, তাকে বর্ণনাত্মক বা নির্দেশাত্মক
বাক্য বলে। যেমন : সূর্য পশ্চিমে অস্ত যায়। কামরান রোজ এখানে আসে ।
সে এখন আর কবিতা লিখে না। আজ রোদ উঠবে না। নির্দেশাত্মক বাক্য দুই
ভাগে বিভক্ত (ক) অস্তিবাচক ও (খ) নেতিবাচক
(ক) অস্তিবাচক বাক্য :
যে বাক্যে কোন ঘটনা, ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ-সূচক অর্থ প্রকাশ পায়, তাকে অস্তিবাচক বাক্য বলে।
যেমন : রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য ‘গীতাঞ্জলি’। ১১ সেপ্টেম্বর পেন্টাগনে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়।
(খ) নেতিবাচক বাক্য :
যে বাক্যে কোন ঘটনায় কাজে বা ভাবে অস্বীকৃতি, অনস্তিত্ব, নিষেধ বা না-সূচক অর্থ বোঝায়, তাকে নেতিবাচক বাক্য বলে।
যেমন : রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি ছাড়া অন্যটি নয়। বাবা আজ বাড়ি নেই।
২. প্রশ্নবোধক বাক্য :
যে ধরনের বাক্যে কোন কিছু জিজ্ঞাসা বা প্রশ্নসূচক অর্থ প্রকাশ
পায়, তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন : আপনি কোথা থেকে এসেছেন? রহিম
তুমি কী কাল ঢাকা যাবে? সে কী আমাদের এখানে আসবে না?
প্রশ্নবোধক বাক্য দু ধরনের হতে পারে। যথা: (ক) হ্যাঁ-না বাচক ও (খ)
বস্তুগত প্রশ্ন।
(ক) হ্যাঁ-না বাচক :
যে ধরনের প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না দিয়েই শেষ করা
যায়, তাকে হ্যাঁ-না বাচক প্রশ্নবাচক বাক্য বলে। যেমন : আপনি কী কখনো
জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন? তুমি কী বিশ্ববিদ্যালয়ে পড়?
(খ) বস্তুগত প্রশ্নবোধক বাক্য :
যে ধরনের প্রশ্নবাচক বাক্যের উত্তরে হ্যাঁ-না দিয়েই শেষ হয় না।
বিষয় বা বস্তুগত উত্তর করতে হয়, তাকে বস্তুগত প্রশ্নবোধক বাক্য বলে। যেমন
: জাতীয় স্মৃতিসৌধটি কোথায়? তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়?
৩. অনুজ্ঞাবাচক বাক্য :
৪.ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য :
৫. কার্যকারণাত্মক বাক্য :
৬. সংশয়সূচক বা সন্দেহদ্যোতক বাক্য :
যে ধরনের নির্দেশক
বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে প্রকাশের জন্য সন্দেহ, সংশয়, সম্ভাবনা,
অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, তাকে সংশয়সূচক বা
সন্দেহদ্যোতক বাক্য বলে।
এ ধরনের বাক্যে হয়ত, বুঝি, বুঝিবা, সম্ভবত, বোধ হয়, নাকী, নিশ্চয়
প্রভৃতি সন্দেহসূচক ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়।
যেমন : লোকটাকে খারাপ বোধ হয়। হয়ত আসতে পারি, নয়তো নয়, তোমাকে
চূড়ান্ত কথা দিচ্ছিনে। সম্ভবত আমিই একমাত্র ভালোবাসাহীন হতভাগ্য ব্যক্তি।
মনে হয়, সুমন পাস করবে।
৭. আবেগসূচক বাক্য :
গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ
১. সরল বাক্য :
যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে,
তাকে সরল বাক্য বলে। যেমন—গরু ঘাস খায়।
বাক্যে যদি একাধিক অসমাপিকা ক্রিয়াও থাকে এবং তা যদি একাধিক বাক্যকে
যুক্তও করে আর যদি সমাপিকা ক্রিয়া একটি হয়, তাহলে বাক্যটি সরল বাক্য হবে।
যেমন: রহিম খেতে খেতে গলায় বাধিয়ে পানি পান করলেন। কোন কোন ক্ষেত্রে
সরল বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। যেমন : রহিম আমার ভাই।
২. জটিল বা মিশ্র বাক্য :
যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ
থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
প্রধান বাক্যাংশ অর্থ প্রকাশে স্বাধীন, কিন্তু অপ্রধান বাক্যাংশ অর্থ
প্রকাশের ক্ষেত্রে প্রধান বাক্যাংশের উপর নির্ভরশীল। জটিল বাক্যে দুটি
সমাপিকা ক্রিয়া থাকে। যথা :
| আশ্রিত খণ্ডবাক্য | প্রধান খণ্ডবাক্য |
|---|---|
| যে পড়াশোনা করে, | সে-ই ভাল ফলাফল করে। |
| সে যে পরীক্ষায় ফেল করেছে, | তার মুখ দেখেই বুঝেছি। |
একাধিক বাক্য নিয়ে জটিল বা যৌগিক বাক্য তৈরি হলে জটিল বা যৌগিক বাক্যের
অন্তর্গত প্রতিটি বাক্যকে খণ্ডবাক্য বলে। নিম্নে খণ্ডবাক্য দেখানো হল :
প্রকাশে অন্য কোনো খণ্ডবাক্যের উপর গঠনগত দিক থেকে নির্ভর করে না, তাকে
প্রধান খণ্ডবাক্য বলে। যেমন—আমরা যদি বলি : আমি অবাক হলাম তোমার কাণ্ডজ্ঞান
দেখে।
সম্পূর্ণরূপে আর একটি প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভর করে, তাকে আশ্রিত
খণ্ডবাক্য বলে। যেমন : আমি অবাক হলাম তোমার কাণ্ডজ্ঞান দেখে।
৩. যৌগিক বাক্য :
অথচ, কিংবা, বরং প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে। যেমন—চুপ করে শোন
নতুবা চলে যাও। আমি মরব তবুও ভিক্ষা করব না।
যৌগিক বাক্যের গঠন প্রকৃতি :
বাক্য রূপান্তর
অর্থের কোন রূপ পরিবর্তন না করে এক প্রকারের বাক্যকে অন্য প্রকার বাক্যে রূপান্তর করার নামই বাক্য পরিবর্তন বা বাক্য রূপান্তর ।
(ক) সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর
সংযোগবাচক সর্বনামই হলো সাপেক্ষবাচক সর্বনাম। উদাহরণ : যে-সে, যিনি-তিনি,
যাহা-তাহা, যাহার-তাহার, যতক্ষণ-ততক্ষণ ইত্যাদি। একটি অংশকে প্রধান বাক্য
হিসেবে রেখে অপর অংশকে অপ্রধান বাক্যে পরিণত করতে হবে। এরপর নিত্য
সম্বন্ধীয় অব্যয় বা সাপেক্ষবাচক সর্বনাম দ্বারা উভয় বাক্যকে যুক্ত করতে
হবে।যেমন-
(খ) সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
বিয়োজক অব্যয় ‘বা’, ‘কিংবা’ ‘অথবা’ নচেৎ’ এবং সংকোচক অব্যয় ‘কিন্তু,
‘তবে’, ‘তথাপি’- ইত্যাদি সহযোগে পরস্পরকে সম্পৃক্ত করে নিতে হবে।
কোনও একটি পদ বা পদ-সমষ্টিকে সম্প্রসারিত করে নিরপেক্ষ অপ্রধান বাক্যে বা
খন্ডবাক্যে পরিণত করতে হবে। মূল বাক্যের সাথে প্রয়োজন মত সংযোজক-বিয়োজক
অব্যয় ব্যবহার করতে হবে।যেমন-
(গ) যৌগিক বাক্যকে সরল বাক্যে রূপান্তর
অন্তর্ভুক্ত প্রধান খণ্ডবাক্যটিকে ভিত্তি করে অন্য নিরপেক্ষ খণ্ডবাক্যকে
সংকুচিত করে পদ বা পদসমষ্টিতে পরিণত করতে হবে এবং সংযোজক অব্যয়গুলো বর্জন
করতে হবে। এ বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যেমন-
(ঘ) যৌগিক বাক্যকে জটিল বাক্যে রূপান্তর
অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যের মধ্যে একটি ছাড়া অপর বাক্য বা
বাক্যগুলোকে অপ্রধান বাক্যে পরিণত করতে হবে এবং এগুলোকে নিরপেক্ষ না রাখার
জন্য ‘যখন-তখন’, ‘যদিও-তথাপি’, ‘যদি-তাহলে’ ইত্যাদি সাপেক্ষসূচক অব্যয়
ব্যবহার করতে হবে।যেমন-
(ঙ) জটিল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর
‘অথবা’, ‘নচেৎ’ এবং সিদ্ধান্তমূলক অব্যয় ‘সুতরাং’, ‘অতএব’ ইত্যাদি যোগে
স্বনির্ভর বাক্যগুলোকে সংযুক্ত করে নিতে হবে।
অন্তর্গত অপ্রধান খণ্ডবাক্যকে নিরপেক্ষ অপ্রধান খণ্ডবাক্যে রূপান্তরিত করে
অব্যয়ের দ্বারা বাক্য দুটিকে যুক্ত করতে হবে। এজন্য প্রয়োজনে সংযোজক বা
বিয়োজক অব্যয় বা কমা, সেমিকোলন ইত্যাদি ব্যবহার করতে হবে।যেমন-
(চ) জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর
গ্রহণ করা যাবে। প্রয়োজন হলে ন্যায়, মত, সদৃশ ইত্যাদি তুলনাবাচক শব্দ
ব্যবহার করা যাবে।
বাক্যের অন্তর্গত অপ্রধান খণ্ডবাক্যকে সংকুচিত করে সমাসবদ্ধ পদ বা পদসমূহে
পরিণত করতে হবে, সেই সঙ্গে বাক্যটিতে একটি কর্তা ও একটিমাত্র সমাপিকা
ক্রিয়া রাখতে হবে। যেমন-
Tags:
১। বাক্য কাকে বলে? সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২। অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
৩। গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ আলোচনা করো।
৪। বাক্যান্তর করো।