অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

 

অপরিচিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

 

জ্ঞানমূলক
প্রশ্নোত্তর

প্রশ্ন
১।

অনুপমের বাবার পেশা কী ছিল? [চ. বো. ‘১৯; সি. বো. ‘১৬; ব. বো. ‘২৫]

উত্তর:
অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।

প্রশ্ন ২। ‘অপরিচিতা’ গল্পে
কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে? [ব. বো. ‘১৭]

উত্তর:
‘অপরিচিতা’ গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে।

প্রশ্ন
৩।

অনুপমকে ‘মাকাল ফলে’র সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে? [রা. বো. ‘১৭; কু. বো.
‘১৯; ব. বো. ‘২৩]

উত্তর:
পণ্ডিতমশায় অনুপমকে ‘মাকাল ফলে’র সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিলেন।

প্রশ্ন
৪।

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে
বিবেচিত হয়? [চ. বো. ‘১৬]

উত্তর:
কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’
হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন
৫।

‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? [রা. বো. ‘১৯]

উত্তর:
‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।

প্রশ্ন
৬।

“সুপুরুষ বটে।
”– কে? [সকল বোর্ড ‘২৬]

উত্তর:
“সুপুরুষ বটে।”- এখানে সুপুরুষ হচ্ছেন শম্ভুনাথ সেন।

প্রশ্ন
৭।

অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? [ঢা. বো. ‘২৪, ‘২৩, ‘২২; কু. বো. ‘১৬]

উত্তর:
অনুপমের বন্ধু হরিশ কানপুরে কাজ করে।

প্রশ্ন
৮।

কল্যাণীর পিতার নাম কী? [রা. বো. ‘২৪; সি. বো. ‘২২]

উত্তর:
কল্যাণীর পিতার নাম শম্ভুনাথ সেন।

প্রশ্ন
৯।

অনুপমের বাড়ি কোথায়? [য. বো. ‘২৪]

উত্তর:
অনুপমের বাড়ি কলকাতায়।

প্রশ্ন
১০।

“মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।
”– উক্তিটি কার? [চ. বো.
‘২৫]

উত্তর:
“মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।”- উক্তিটি বিনু দাদার।

প্রশ্ন
১১।

বেহাই সম্প্রদায়ের কী থাকা দোষের? [চ. বো. ‘২৪]

উত্তর:
বেহাই সম্প্রদায়ের তেজ থাকা দোষের।

প্রশ্ন
১২।

বিনুদাদা অনুপমের কেমন ভাই? [য. বো. ‘২২]

উত্তর:
বিনুদাদা অনুপমের পিসতুতো ভাই।

প্রশ্ন
১৩।

কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো? [চ. বো. ‘১৭]

উত্তর:
কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানো হলো।

প্রশ্ন
১৪।

কার কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’? [য. বো. ‘১৯]

উত্তর:
গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে
নাকাল হতে হবে সেই কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’।

প্রশ্ন
১৫।

অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী? [রা. বো. ‘১৮; কু. বো. ‘১৮; চ. বো. ‘১৮; ব. বো. ‘১৮]

উত্তর:
অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।

প্রশ্ন
১৬।

‘অপরিচিতা’ গল্পের খাদযুক্ত গহনাটির নাম কী? [দি. বো. ‘২২]

উত্তর:
‘অপরিচিতা’ গল্পের খাদযুক্ত গহনাটির নাম এয়ারিং।

প্রশ্ন
১৭।

মামার একমাত্র লক্ষ্য কী ছিল? [চ. বো. ‘২২]

উত্তর:
মামার একমাত্র লক্ষ্য ছিল, তিনি কোনোমতেই কারও কাছে ঠকবেন না।

প্রশ্ন
১৮।

ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি? [ম. বো. ‘২৪]

উত্তর:
ঠাট্টার সম্পর্ককে শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি।

প্রশ্ন
১৯।

‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? [য. বো. ‘১৭]

উত্তর:
‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।

প্রশ্ন
২০।

বরযাত্রীর দল কীসের পালা সেরে বের হলো? [ব. বো. ‘২৪]

উত্তর:
বরযাত্রীর দল দক্ষযজ্ঞের পালা সেরে বের হলো।

প্রশ্ন
২১।

কল্যাণীর বাবার পেশা কী? (ঢা. বো. ‘২৫)

অথবা, ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ
সেনের পেশা কী ছিল? [কু. বো. ‘১৬]

উত্তর:
কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি।

প্রশ্ন
২২।

কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? [রা. বো. ‘১৬; ম. বো. ‘২২]

উত্তর:
কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

প্রশ্ন
২৩।

বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে? [কু. বো. ‘২২; সি. বো. ‘১৭]

উত্তর:
বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।

প্রশ্ন
২৪।

‘কন্সর্ট’ শব্দের অর্থ কী? (কু. বো. ‘১৭]

উত্তর:
‘কন্সর্ট’ শব্দের অর্থ হলো- নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।

প্রশ্ন
২৫।

‘রসনচৌকি’ শব্দের অর্থ কী? [রা. বো. ‘২২]

উত্তর:
‘রসনচৌকি’ শব্দের অর্থ শানাই, ঢোল ও কাঁসি এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতানবাদন।

প্রশ্ন
২৬।

‘অপরিচিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের কোন খন্ডে অন্তর্ভুক্ত হয়? [রা. বো. ‘২৫]

উত্তর
:

‘অপরিচিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের তৃতীয় খন্ডে অন্তর্ভুক্ত হয়।

প্রশ্ন
২৭।

‘অপরিচিতা’ গল্পে কথকের নাম কী? [সি. বো. ‘২৫]

উত্তর:
‘অপরিচিতা’ গল্পে কথকের নাম অনুপম।

প্রশ্ন
২৮।

‘অপরিচিতা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [কু. বো. ‘২৫, ‘২৪; সি. বো, ‘১৯]

উত্তর
:
‘অপরিচিতা’ গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন
২৯।

‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম কী?

উত্তর:
‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন
৩০।

অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে?

উত্তর:
অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে।

প্রশ্ন
৩১।

বরের হাট কেমন?

উত্তর:
বরের হাট মহার্ঘ।

প্রশ্ন
৩২।

কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

উত্তর:
বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল।

প্রশ্ন
৩৩।

কে আসর জমাইতে অদ্বিতীয়?

উত্তর:
‘হরিশ’ আসর জমাইতে অদ্বিতীয়।

প্রশ্ন
৩৪।

পুরাণের প্রজাপতি দেবতা কে?

উত্তর:
পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।

প্রশ্ন
৩৫।

অনুপমকে কে আশীর্বাদ করেন?

উত্তর:
অনুপমকে শম্ভুনাথ সেন আশীর্বাদ করেন।

প্রশ্ন
৩৬।

কল্যাণীর সঙ্গে কয়টি মেয়ে ছিল?

উত্তর:
কল্যাণীর সঙ্গে দু-তিনটি ছোটো ছোটো মেয়ে ছিল।

প্রশ্ন
৩৭।

বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল?

উত্তর:
বিয়ে উপলক্ষ্যে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল।

প্রশ্ন
৩৮।

মেয়েটি হিন্দিতে কী বলিল?

উত্তর:
মেয়েটি হিন্দিতে বলিল- না, আমরা গাড়ি ছাড়িব না।

প্রশ্ন
৩৯।

‘প্রদোষ’ শব্দের অর্থ কী?

উত্তর:
‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা।

প্রশ্ন
৪০।

মকরমুখো কোন ধরনের গয়নার নকশা?

উত্তর:
মকরমুখো গয়না মোটা একখানা বালার নকশা।

প্রশ্ন
৪১।

এয়ারিং কী?

উত্তর:
এয়ারিং হচ্ছে কানের দুল।

প্রশ্ন
৪২।

‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কত সালে?

উত্তর:
‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।

প্রশ্ন
৪৩।

‘অপরিচিতা’ গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি?

উত্তর:
‘অপরিচিতা’ গল্পের শীর্ষ মুহূর্ত হচ্ছে- শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির
মুহূর্ত।

প্রশ্ন
৪৪।

রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাস কোথায় ছিল?

উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাস বাংলাদেশের খুলনা জেলায় ছিল।

প্রশ্ন
৪৫।

‘চোখের বালি’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর:
‘চোখের বালি’ উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।

প্রশ্ন
৪৬।

কাব্য-সাহিত্যে অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কারে ভূষিত হন?

উত্তর:
কাব্য-সাহিত্যে অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

প্রশ্ন
৪৭।

পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?

উত্তর:
পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুলের সঙ্গে তুলনা করতেন।

প্রশ্ন
৪৮।

পন্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন কেন?

উত্তর:
গুণহীনতার কারণে পন্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন।

প্রশ্ন
৪৯।

অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?

উত্তর:
অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।

প্রশ্ন
৫০।

পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?

উত্তর:
পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট মামা।

প্রশ্ন
৫১।

কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন কে?

উত্তর
:
কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন অনুপমের মামা।

প্রশ্ন
৫২।

মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর কার কাছে বেশি গুরুতর ছিল?

উত্তর:
মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর অনুপমের মামার কাছে বেশি গুরুতর ছিল।

প্রশ্ন
৫৩।

কল্যাণীর পিতা কোথায় বাস করছেন?

উত্তর:
কল্যাণীর পিতা পশ্চিমে বাস করছেন।

প্রশ্ন
৫৪।

বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?

উত্তর:
বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল পনেরো বছর।

প্রশ্ন
৫৫।

কলি বলতে কোন যুগকে বোঝায়?

উত্তর
:

কলি বলতে পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগকে বোঝায়।

প্রশ্ন
৫৬।

কার রুচি ও দক্ষতার ওপর অনুপম ষোলো-আনা নির্ভর ছিল?

উত্তর:
বিনুদাদার রুচি ও দক্ষতার ওপর অনুপম ষোলো-আনা নির্ভর ছিল।

প্রশ্ন
৫৭।

শম্ভুনাথ সেন কখন অনুপমকে প্রথম দেখেন?

উত্তর
: শম্ভুনাথ সেন বিবাহের তিন দিন পূর্বে অনুপমকে প্রথম দেখেন।

প্রশ্ন
৫৮।

অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?

উত্তর:
অনুপমকে বিবাহের তিন দিন পূর্বে আশীর্বাদ করা হয়।

প্রশ্ন
৫৯।

‘উমেদারি’ শব্দের অর্থ কী?

উত্তর
: ‘উমেদারি’ শব্দের অর্থ চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।

প্রশ্ন
৬০।

সোনার অলঙ্কার প্রস্তুতকারককে কী বলা হয়?

উত্তর:
সোনার অলঙ্কার প্রস্তুতকারককে সেকরা বলা হয়।

Leave a Comment