বাঙ্গালার
নব্য লেখকদিগের প্রতি নিবেদন
প্রশ্ন-১.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-২.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ
করেন।
প্রশ্ন-৩.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন।
প্রশ্ন-৪.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী হিসেবে কর্মজীবন শুরু করেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন . শুরু করেন।
প্রশ্ন-৫.
‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর:
‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন-৬.
‘কপালকুণ্ডলা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর:
‘কপালকুণ্ডলা’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন-৭.
‘মৃণালিনী’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর:
‘মৃণালিনী’ উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন-৮.
বাংলা কথ্য সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র কোন উপাধিতে খ্যাত হন?
উত্তর:
বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য বঙ্কিমচন্দ্র ‘সাহিত্যসম্রাট’ উপাধিতে খ্যাত
হন।
প্রশ্ন-৯.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯৪ খ্রিষ্টাব্দের ৮ই এপ্রিল মৃত্যুবরণ করেন।
প্রশ্ন-১০.
সাধারণ পাঠকের কী বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে পড়ে?
উত্তর:
সাধারণ পাঠকের শিক্ষা ও রুচি বিবেচনায় লোকরঞ্জন করতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হয়ে
পড়ে।
প্রশ্ন-১১.
বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের কেমন ব্যবসায়ী বলে, অভিহিত করেছেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র যাত্রাওয়ালাদের নীচ ব্যবসায়ী বলে অভিহিত করেছেন।
প্রশ্ন-১২.
কোন প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না?
প্রশ্ন-১৩.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সাহিত্যের উদ্দেশ্য কী?
উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, সাহিত্যের উদ্দেশ্য হলো সত্য ও ধর্ম।
প্রশ্ন-১৪.
লেখকের মতে, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ কী?
উত্তর:
লেখকের মতে, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ মহাপাপ।
প্রশ্ন-১৫.
বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কী করতে বলেছেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র লেখার পর হঠাৎ না ছাপিয়ে কিছুকাল ফেলে রেখে সংশোধন করতে বলেছেন।
প্রশ্ন-১৬.
রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষাটি কাদের পক্ষে ঘটা সম্ভব নয়?
উত্তর:
রচনাকে কিছুকাল ফেলে রাখার নিয়ম রক্ষা সাময়িক সাহিত্য রচনাকারীদের পক্ষে সম্ভব নয়।.
প্রশ্ন-১৭.
প্রাবন্ধিকের মতে, কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর?
উত্তর:
সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর।
প্রশ্ন-১৯.
রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে কেমন?
উত্তর:
রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের পক্ষে অতিশয় বিরক্তিকর।
প্রশ্ন-২০.
লেখকের ভান্ডারে কোন সামগ্রী থাকলে প্রয়োজনমতো আপনিই এসে যায়?
উত্তর:
লেখকের ভান্ডারে অলংকার বা ব্যঙ্গসামগ্রী থাকলে প্রয়োজনমতো আপনিই এসে যায়।
প্রশ্ন-২১.
সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে যিনি পারেন তিনি কেমন লেখক?
উত্তর:
সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাতে যিনি পারেন তিনি শ্রেষ্ঠ লেখক।
প্রশ্ন-২২.
বঙ্কিমচন্দ্রের মতে, কে শ্রেষ্ঠ লেখক?
প্রশ্ন-২৩.
বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য কী?
উত্তর:
বঙ্কিমচন্দ্রের মতে, লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো।
প্রশ্ন-২৪.
অনুকরণে কী অনুকৃত হয়?
উত্তর:
অনুকরণে দোষগুলো অনুকৃত হয়।
প্রশ্ন-২৫.
অন্যের লেখার অনুকরণে কী অনুকৃত হয় না?
উত্তর:
অন্যের লেখার অনুকরণে গুণগুলো অনুকৃত হয় না।
প্রশ্ন-২৬.
কী সবসময় লেখায় সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই?
উত্তর:
প্রমাণ সবসময় লেখায় সংযুক্ত করা প্রয়োজন না হলেও হাতে থাকা চাই।
প্রশ্ন-২৭.
বঙ্কিমচন্দ্র কোনটিকে বাংলার ভরসা বলেছেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে বাংলার ভরসা বলেছেন।
প্রশ্ন-২৮.
‘যশ’ শব্দের অর্থ কী?
উত্তর:
‘যশ’ শব্দের অর্থ সুনাম।
প্রশ্ন-২৯.
‘লোকরঞ্জন-প্রবৃত্তি’ কী?
উত্তর:
‘লোকরঞ্জন-প্রবৃত্তি’ হলো- ব্যক্তিবিশেষ অথবা জনসাধারণকে সন্তুষ্ট করার প্রবণতা।
প্রশ্ন-৩০.
জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে কী বলে?
উত্তর:
জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষবিধানকে ‘লোকরঞ্জন’ বলে।
প্রশ্ন-৩১.
‘কোটেশন’ শব্দটির অর্থ কী?
উত্তর:
‘কোটেশন’ শব্দটির অর্থ উদ্ধৃতি।
প্রশ্ন-৩২.
অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করাকে কী বলে?
উত্তর:
অন্যের লেখা থেকে বক্তব্য উদ্ধার করে অপর লেখায় ব্যবহার করাকে কোটেশন বলে।
প্রশ্ন-৩৩.
‘অলংকার’ শব্দের অর্থ কী?
উত্তর:
‘অলংকার’ শব্দের অর্থ ভূষণ।
প্রশ্ন-৩৪.
ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে কী বলে?
উত্তর:
ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণকে ‘অলংকার’ বলে।
প্রশ্ন-৩৫.
‘কদাপি’ শব্দের অর্থ কী?
উত্তর:
‘কদাপি’ শব্দের অর্থ কখনো।
প্রশ্ন-৩৬.
উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে ‘বাংলা’কে কী লেখা হতো?
উত্তর:
উনিশ শতকে বঙ্কিমচন্দ্রের কালে ‘বাংলা’কে ‘বাঙ্গালা’ লেখা হতো।
প্রশ্ন-৩৭.
‘বাংলা’ শব্দটির পরিবর্তনের ধারাটি লেখো।
উত্তর:
‘বাংলা’ শব্দটির পরিবর্তনের ধারাটি হলো- বাঙ্গালা – বাঙলা – বাংলা।
প্রশ্ন-৩৮.
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের লেখক কে?
উত্তর:
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন-৩৯.
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর:
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি প্রথম ‘প্রচার’ পত্রিকায় প্রকাশিত
হয়।
প্রশ্ন-৪০,
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর:
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি প্রথম ১৮৮৫ সালে প্রকাশিত হয়।.
প্রশ্ন-৪২.
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি কোন রীতিতে লেখা?
উত্তর:
‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি সাধু রীতিতে লেখা।
প্রশ্ন-৪৩.
বঙ্কিমচন্দ্রের মতে, লেখার পিছনে কোন উদ্দেশ্য নিহিত থাকতে হবে?
উত্তর:
বঙ্কিমচন্দ্রের মতে, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে।
প্রশ্ন-৪৪.
বঙ্কিমচন্দ্রের মতে, কোন ধরনের লেখা পরিহার করা বাঞ্ছনীয়?
প্রশ্ন-৪৫.
বঙ্কিমচন্দ্র লেখায় কোন বিষয়টি নিন্দনীয় বলে মনে করেছেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র লেখায় বিদ্যা জাহির করার প্রবণতা নিন্দনীয় বলে মনে করেছেন।
প্রশ্ন-৪৬.
বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে কী বলে মনে করেছেন?
উত্তর:
বঙ্কিমচন্দ্র বিদ্যা জাহিরের চেষ্টাকে নিন্দনীয় বলে মনে করেছেন।
